#Quote
More Quotes by Redwan Masud
পাখি স্বাধীনভাবে উড়তে পারে ততক্ষণই যতক্ষণ তার ডানা মুক্ত থাকে কিন্তু সেই ডানায় যখন তার বাচ্চা থাকে তখন সে আর স্বাধীনভাবে উড়তে পারে না। তাকে খুব সাবধানে উড়তে হয়।
যোগ্য পাত্র মানেই ভালো পাত্র না, সকল ভালো পাত্রই যোগ্য পাত্র।
তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে কিন্তু এমন কারো জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে।
সুখে থাকতে সবাই চায়, কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।
সুখ আর শোক দুইটাই বিলাসিতা যা পুরুষের ক্ষেত্রে মানায় না।
রাজনীতি হলো দেশ শাসনে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের মূল হাতিয়ার কিন্তু যদি সমাজের ভালো মানুষেরা রাজনীতিতে আসতে ভয় পায় তাহলে দেশের ধ্বংস অনিবার্য।
মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে
বাঁকা পথে হাঁটলেও পথ হারাইয়ো না, যে পথ তুমি হারিয়ে ফেলবে হয়তবা সে পথ আবার খুঁজে পাবে কিন্তু যে সময়টুকু পিছনে ফেলে আসবে সে সময় আর ফিরে পাবে না।
জীবন চলার পথে বাঁধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোন অবকাশ নেই,যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে।
পাথর ছোড়ার আগে পাথর তোলার শক্তি অর্জন করতে হয়, না হলে ঐ পাথরের নিচে পড়েই মরতে হয়।