#Quote
More Quotes by Humayun Ahmed
জীবনে বড় বড় বোকামিগুলি বুদ্ধিমান মানুষরাই করে।
আমি অভিনয় পারি না। পারলেও করতাম না। আমার কাছে মনে হয়েছে এটা অতি কঠিন বিদ্যা।
বিত্তবানরা কল্পনা করতে পারেন না। বাস্তবের হিসাব-নিকাশে তারা এত ব্যস্ত থাকেন যে কল্পনার জগতে প্রবেশ করার সময়ই পান না। ধীরে ধীরে তাদের কল্পনার শক্তিও হারিয়ে যায়। বই বৃষ্টি ও মেঘমালা
হাসি সবসময় আনন্দের প্রকাশ নয়, কিছু মানুষ তাদের হাসি দিয়ে নিজেদের ভিতরের দুঃখ কষ্ট লুকিয়ে রাখতে পারে।
সাদা শাড়ি পড়ে মেয়েরা অনায়াসে পূর্ণিমার জ্যোছনার সাথে মিশে যেতে পারে।
আমি কি নিজের খেয়ালে, নিজের জন্য ছবি আঁকতে পারি না?
বিংশ শতাব্দীর সবচেয়ে বড় কুসংস্কার হলো প্রেম।
মেয়েরা যদি জানত, গোসলের পর মাথায় তোয়ালে জড়িয়ে রাখলে তাদের সবচেয়ে সুন্দর লাগে, তাহলে জন্মদিনের অনুষ্ঠানে বা বিয়ের আসরে তারা তোয়ালে পরে আসত। বই: তিথির নীল তোয়ালে — হুমায়ূন আহমেদ
প্রতিটি দুঃসংবাদের আড়ালে একটি করে সুসংবাদ থাকে।
গভীর প্রেম মানুষকে নিয়ন্ত্রণের পুতুল বানিয়ে দেয়। কেউ প্রেমিকের হাতের পুতুল হয়, কেউ প্রেমিকার। তবে দুজন কখনো একসঙ্গে পুতুল হয় না। কে পুতুল হবে আর কে নিয়ন্ত্রণ করবে, তা নির্ভর করে মানসিক ক্ষমতার ওপর। যার মানসিক শক্তি বেশি, পুতুলের সুতো থাকে তার হাতেই। বই: মিসির আলি! আপনি কোথায়?