#Quote

কী ভয়ংকর এই একাকীত্ব! কী নির্মম এই বান্ধবহীনতা! কী বেদনাময় এই বিশ্বাসহীনতা!

Facebook
Twitter
More Quotes by Rudra Mohammad Shahidullah
আমার কাছেই সকল কথা অন্তরঙ্গ বলছি একা এমনি ভাবে বলেই যাব।।
নিজেকে নিয়ে আছি, নিজে নিজে আছিনা-পাওয়া ব্যথার আছে উদ্ধার, পাওয়ার বেদনা প্রতিকারহীন।
কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে ঝরাবে না শিশির
প্রত্যেকের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো, কিছু অসম্পূর্ণ নির্মাণ, ভাংগাচোরা গেরস্হালি ঘরদোর, প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে যাকে চিরদিন নষ্ট নোখের মতো রেখে দিতে হয় কোমল অনিচ্ছার বাগানে যাকে শুধু লুকিয়ে রাখাতেই সুখ, নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতেই একান্ত পাওয়া। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মত আমি একা।
তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন কঠিন হয়েছি শেষে, হয়েছি জমাট শীলা। তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে একরাশ জলের আকুতি, ঝর্ণার মতো তারা নেমে জেতে চায় কিছু মাটির শরীরে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
ইচ্ছে ছিলো বিরহের সাথে একরাত কাটাবো নিদ্রায়, যার কাছে ঋনী হয়ে শিখেছি নির্ঘুম রাতের সুখ তার সাথেই একরাত পাশাপাশি কাটাবো গভীর ঘুমে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে?
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান,আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তবু তুমি বলছো না - সে তোমার কেউ নয়, প্রজাপতি, অথবা পাখি সে, দুদন্ড জড়িয়ে গেছে জীবনের ডালে। তোমার শাখায় বোসে দেখেছে সে অন্য ফুল, উজ্জ্বল অধিক, প্রজাপতি উড়ে যাবে বিচিত্র বিভিন্ন ফুলে সে তো স্বাভাবিক। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ