#Quote
More Quotes
প্রত্যেক মানুষের নিজস্ব একটা সিদ্ধান্ত আছে, আর সেই সিদ্ধান্তই নিশ্চিত করে দেবে তার ভবিষ্যত জীবন।
শান্তির শুরু নিজেকে বুঝে নেওয়ার মধ্যেই।
আত্ম-মূল্যায়ন আমাদের অতীত, এবং আজকের অভিজ্ঞতা থেকে আমাদের পরবর্তী কর্মক্ষমতা প্রস্তুত করার নির্দেশ দেয়।
সব সম্পর্ক টিকে না, কিন্তু একজন মানুষের সম্মান টিকিয়ে রাখাটা জরুরি।
প্রয়োজনে কাছে টেনে নেওয়া, আর প্রয়োজন ফুরালে ছুরি ফেলে দেওয়ার নামই হচ্ছে হচ্ছে !
ভয় সাধারণত প্রশমন করা যায়না, কিন্তু ভয়ের কারণ মূল্যায়নের মাধ্যমে ভয় প্রশমন করা অত্যন্ত সহজ হয়।
ভুল সিদ্ধান্ত নেওয়া জীবনের একটি অংশ কিন্তু নিজের ভুল সিদ্ধান্তের জন্য অন্যকে দোষারোপ করা অপরিপক্কতার পরিচয়।
অস্থিরতা সবার মধ্যেই থাকে, কারও কম কারও বেশি। কিন্তু যাদের বেশি তাদেরকে নিয়েই যত সমস্যা। অন্য কেউ চাইলে তাদের অস্থিরতা কম করতে পারবে না যদি তারা নিজে সেটা কম করার চেষ্টা না করে।
জীবনের যেকোনো বিষয়ে যার যতটুকু মূল্যায়ন করা উচিত অবশ্যই ততটুকু মূল্যায়ন করতে হবে, কারণ এমন অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা মূল্যায়ন করিনা, অথচ পরে বুঝতে পারি যে সেই ছোট ছোট জিনিসগুলোই অনেক গুরুত্বপূর্ণ ছিল।
জীবনকে সুন্দর করার জন্য এই তিনটি বাস্তব কাজ করলে তা আমাদের জন্য মঙ্গলজনক হবে। প্রথমটি হলো সুখে থাকা অবস্থায় কখনো কারো সাথে বড় কোন বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হবেন না, প্রচন্ড রাগান্বিত অবস্থায় কখনো কাউকে কোন উত্তর দেওয়ার চেষ্টা করবেন না এবং দুঃখ কষ্টে থাকা অবস্থায় কখনো কোন সিদ্ধান্ত নেবেন না।