#Quote
ঐক্যের খাঁটি বাস্তব ভিত্তি দেখেছি মজুরদের মধ্যে। এত কাণ্ডের মধ্যেও মজুর শ্রেণি স্থির রয়েছে। কারো ভাঁওতায় ভোলেনি, উস্কানিতে বিচলিত হয়নি, হানাহানি দেখে উত্তেজিত হয়নি, বরং এগিয়ে গিয়ে, দাঙ্গা থামিয়েছে। মজুররাই এগিয়ে গিয়ে দাঙ্গা থামাতে পারত, ঐক্যগঠনে নেতৃত্ব দিতে পারত। এটা আমাদের খেয়াল হয়নি, আমরা কংগ্রেস লীগ আপোসের ভরসায় থেকেছি।
Facebook
Twitter
More Quotes by Manik Bandyopadhyay
মনে পাপ থাকার এই একটা লক্ষণ।মনে হয়,সকলে বুঝি সব জানে
ছেলে বড় হইলে কি কঠিন হইয়া দাঁড়ায় তার সঙ্গে মেশা। সে বন্ধু নয়,খাতক নয়,উপরওয়ালা নয়,কি যে সম্পর্ক দাঁড়ায় বয়স্ক ছেলের সঙ্গে মানুষের,ভগবান জানেন।
প্রতিভা হল দক্ষতা অর্জনের বিশেষ ক্ষমতা ।
রাগ,প্রতিহিংসা এসব মানুষের অবলম্বন,সহজে ওসব ছাড়িতে চায়না।
গুণ্ডারা সামাজিক জীব, সমাজের বিকার ওদের চালায়।
অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তাহার চোখ ঝলসাইয়া যায়,চোখ ঝলসানো আলোতে সে হয় অন্ধ
সব মানুষের মধ্যে একটি খোকা থাকে যে মনের কবিত্ব,মনের কল্পনা,মনের সৃষ্টিছাড়া অবাস্তবতা,মনের পাগলামিকে লইয়া সময়ে-অসময়ে এমনিভাবে খেলা করিতে ভালবাসে।
রাগ, প্রতিহিংসা এসব মানুষের অবলম্বন, সহজে ওসব ছাড়িতে চায়না।
সাহিত্য বাদ দিয়ে বৈজ্ঞানিক হলে,তিনি ইচ্ছায় বা অনিচ্ছায় হিংস্র মানুষের হাতে মারণাস্ত্রই তুলে দেবেন তাঁর আবিষ্কারকে মানুষ মানুষকে ধ্বংশ করার কাজে ব্যবহার করবে।
মনে পাপ থাকার এই একটা লক্ষণ। মনে হয়, সকলে বুঝি সব জানে।