#Quote
More Quotes by Manik Bandyopadhyay
মেয়েমানুষের এরকম হয়, ওরম হয়, সব রকম হয়,শুধু মনের মত হয় না
সব মানুষের মধ্যে একটি খোকা থাকে যে মনের কবিত্ব,মনের কল্পনা,মনের সৃষ্টিছাড়া অবাস্তবতা,মনের পাগলামিকে লইয়া সময়ে-অসময়ে এমনিভাবে খেলা করিতে ভালবাসে।
অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তাহার চোখ ঝলসাইয়া যায়।
জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন আনন্দ দেয় না। শ্রদ্ধার সঙ্গে আনন্দের বিনিময়, জীবনদেবতার এই রীতি। শশী তাই প্রাণপণে জীবনকে শ্রদ্ধা করে। সঙ্কীর্ণ জীবন, মলিন জীবন, দুর্বল পঙ্গু জীবন - সমস্ত জীবনকে।
বয়স্ক উপযুক্ত সন্তানকে বশ করা,জগতে এতবড় জয় আর নাই
এ কথা কে না জানে যে পরের টাকা ঘরে আনার নাম অর্থ উপার্জন এবং এ কাজটা বড় স্কেলে করিতে পারার নাম বড় লোক হওয়া।
স্বাধীনতা হচ্ছে রিয়ালিটি—রিয়ালিস্বাধীনটিকে মূল্য দিতে না শিখিলে স্বাধীন হওয়া যায় না ৷
অকর্মণ্য বাজে লোকের একটা নেশাকে প্রেম বলে চালানো হয়। সত্যিকারের মানুষের প্রেমে বাড়াবাড়ি থাকে না।
জানিবার এত বিষয়, উপভোগ করিবার এত উপায়, বিজ্ঞান ও কাব্য মিশিয়া এমন জটিল, এমন রসালো মানুষের জীবন ?
অন্নই আসল জীবন। ব্যাঞ্জন নয়, স্বাদ-গন্ধ নয়।