#Quote
More Quotes
শুধু আমলকীর ডালে ডালেই নয় শীতের হিমেল হাওয়ার পরশ আমাদের শরীরকেও ছুঁয়ে যায়; হৃদয়ে লাগে দোলা দেহে জাগে শিহরণ
শীতের সকাল যেন এক প্রৌঢ়া কুলবধূ; তার সলজ্জ মুখখানি দিগন্ত বিস্তৃত কুয়াশার অবগুণ্ঠনে ঢাকা
একদিন নিজের সব গল্পগুলো জানিয়ে দেব। একদিন আকাশের দিকে তাকিয়ে খণ্ড খণ্ড নিজের অনুভূতি আর স্মৃতিগুলো ভাসিয়ে দেব মেঘের জালে।
সঙ্গীত আমাদের মধ্যে এক আলাদা অনুভূতি জাগায়, যা আমাদের মনের গভীরের অবস্থাকে উপলব্ধি করতে সাহায্য করে।
ঘুম হারিয়ে গেলে অনুভূতিরা যেন আরো তীব্র হয়ে ওঠে।
আসল বিষয়টি হচ্ছে মানুষ ভালো,মানুষকে স্নেহ এবং সুরক্ষা দিন দেখবেন তারাও স্নেহ দেবে,এবং তাদের অনুভূতি ও আচরণ থেকেও সুরক্ষিত থাকবেন। - আব্রাহাম ম্যাসলো
হিমস্নাতা শীত প্রকৃতির সৌন্দর্য যেন রঙে রসে উজ্জ্বল
ভালোবাসা নামক অনুভূতিটা এমনই কখনো স্বর্গের মধু, কখনো বিষের কাপ। তবুও আমরা পান করতে ছাড়ি না।
তোমাকে নিয়ে ভাবা সমস্ত অনুভূতিগুলো যদি প্রকাশ্যে আনতে পারতাম, তাহলে হয়তো এক অভিনব জগৎ তৈরি হতো।
মনের সব অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, কিছু অনুভব শুধু হৃদয়ে জায়গা করে নেয় চুপচাপ।