#Quote
More Quotes
কুয়াশায় মোড়া আমার শহর! অলক্ষ্যে প্রাণ কাটছে প্রহর! চলছে জীবন চলতে যে দাও, অন্তরেতে ভালোবাসার গান গেয়ে যাও।
কোন এক শীতের রাতে তোমার সাথে আমার হয়েছিল দেখা সেখানে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম
একটি শীতল মনোভাব সঙ্গে একটি গরম বন্ধু।
নিরানন্দের আবরণকে ফেলে শীতের সকাল কথা বলে এক প্রাণচঞ্চল নতুন জীবনের।
হেমন্তকে অতিক্রম করে সমস্ত প্রকৃতিতে শীত যখন সাময়িকভাবে নিজের অধিকার বিস্তার করে তখন মানুষ তাকে বরণ করে নেয়
ল্যাম্পপোস্টের ঝাপসা আলো আর কুয়াশায় ঢেকে যাক নিশিকান্তের নিখাদ কৌমুদী, যেমনটা তোমার সৌন্দর্যকে আড়াল করেছে কেমিক্যালের প্রলেপ; বসন্তঘোষ, তিথিক্ষয়, যৌবনলক্ষণ এসব থাক তোমার নাকের ডগায় আমি নাহয় নিবারিত অনুরক্ত হয়ে থেকে যাই তোমার খোঁপার ভাঁজে!
শুধু আমলকীর ডালে ডালেই নয় শীতের হিমেল হাওয়ার পরশ আমাদের শরীরকেও ছুঁয়ে যায়, হৃদয়ে লাগে দোলা দেহে জাগে শিহরণ।
শীতে বৃষ্টি হয় খুবই কম। যদি হয় বেশি তাহলে ফসলের জম।
ডাকছে পাহাড়, ডাকছে আকাশ, ডাকছে শিখর চূড়া। এবার শীতে, যাব সবাই, চড়তে পাহাড় চূড়া।
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হয়েছে হলুদ হিজলের জানালায় আলো আর বুলবুলি করিয়াছে খেলা, ইঁদুর শীতের রাতে রেশমের মতো রোমে মাখিয়াছে খুদ, চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হয়ে ঝরেছে দু — বেলা নির্জন মাছের চোখে — পুকুরের পাড়ে হাঁস সন্ধ্যার আঁধারে পেয়েছে ঘুমের ঘ্রাণ — মেয়েলি হাতের স্পর্শ লয়ে গেছে তারে - জীবনানন্দ দাশ