#Quote

তবুও নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল,সূর্য মানে আলো। এখনো নারী মানে তুমি,কত রাধিকা ফুরালো।

Facebook
Twitter
More Quotes by Jibanananda Das
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁলছায়ায়; হয়তো বা হাঁস হবকিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে;আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে । - জীবনানন্দ দাশ
আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়, দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশার কবেকার পাড়াগার মেয়েদের মতো যেন হায় তারা সব আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্দুল জোনাকিতে ভরে, গেছে; যে মাঠে ফসল নাই তাহার শিয়রে চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে। - জীবনানন্দ দাশ
কী কথা তাহার সাথে? - তার সাথে! আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ : তার প্রেম ঘাস হয়ে আসে। - জীবনানন্দ দাশ
মনে হয় শুধু আমি,- আর শুধু তুমি আর ঐ আকাশের পউষ-নীরবতা রাত্রির নির্জনযাত্রী তারকার কানে- কানে কত কাল কহিয়াছি আধো- আধো কথা।
শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে। বলিলাম, একদিন এমন সময় আবার আসিয়ো তুমি, আসিবার ইচ্ছা যদি হয়, পঁচিশ বছর পরে।
তবু তোমাকে ভালোবেসে মুহূর্তের মধ্যে ফিরে এসে বুঝেছি অকূলে জেগে রয় ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ হৃদয়। - জীবনানন্দ দাশ
অধ্যাপক, দাঁত নেই—চোখে তার অক্ষম পিঁচুটি; বেতন হাজার টাকা মাসে—আর হাজার দেড়েক পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি; যদিও সে সব কবি ক্ষুধা প্রেম আগুনের সেঁক চেয়েছিলো—হাঙরের ঢেউয়ে খেয়েছিলো লুটোপুটি। - জীবনানন্দ দাশ
সারাটি রাত্রি তারাটির সাথে,তারার সাথেই হয় কথা, আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের পরে!
তোমার হৃদয় আজ ঘাস :বাতাসের ওপারে বাতাস - আকাশের ওপারে আকাশ। - জীবনানন্দ দাশ
কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে।