#Quote
More Quotes by Kazi Nazrul Islam
আমি বন্ধনহারা কুমারীর বেনী, তন্বী নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি। - কাজী নজরুল ইসলাম
“ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?”
আমরা যৌবনের পূজারী, নব নব সম্ভাবনার অগ্রদূত, নব নবীনের নিশানবর্দ্দার।
নদীতে নুড়ি থাকে, এক ফোঁটা জল সে পায় না। কারণ তার অন্তর শূণ্য নয়। এমন করে আমাদের অন্তর মুক্ত করে, বৃহৎকে জীবনে বরণ করে আনতে হবে।
আজ আমাদের আলস্যের, কর্মবিমুখতার পৌরুষের অভাবেই আমরা হয়ে আছি সকলের চেয়ে দীন।
মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।
মনের পরাবলম্বন বা গোলামীই আমাদের চির গোলাম করে রেখছে।
আপন পাপের বাটখারা দিয়ে অন্যের মাপি জবাবদিহির কেন এত ঘটা যদি দেবতাই হও টুপি পড়ে টিকি রেখে সদা বলো যেন তুমি পাপী নও পাপী নও যদি কেন এ ভড়ং ট্রেডমার্কার ধুম পুলিশি পোশাক পরিয়া হয়েছ পাপের আসামী গুম! - কাজী নজরুল ইসলাম
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?
যাহারা অটল-সংস্কারের পাষাণ স্তুপ আঁকড়িয়া পড়িয়া আছে, তাহারা জীব হইয়াও জড়।