More Quotes by Mahatma Gandhi
আপনার বিশ্বাস আপনার চিন্তাধারা হয়ে যায়, আপনার চিন্তাধারা আপনার শব্দে পরিণত হয়, আপনার শব্দ আপনার কর্ম হয়ে যায়, আপনার কর্ম আপনার অভ্যাসে পরিণত হয়, আপনার অভ্যাস ই আপনার মূল্য, আপনার মূল্য ই আপনার নিয়তি।
বল প্রয়োগ করে বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না। জননেতা হতে গেলে মানুষের সঙ্গে মিশতে হয়, তাঁদের একজন হয়ে উঠতে হয়।
সাতটি মহাপাপ: কর্মহীন ধন, অন্তরাত্মা হীন সুখ, মানবতাহীন বিজ্ঞান, চরিত্রহীন জ্ঞান, নীতিহীন রাজনীতি, নৈতিকতা ছাড়া ব্যবসা, ত্যাগ ছাড়া পুজো।
ক্রোধ এবং অসহিষ্ণুতা হল সঠিক বোধগম্যতার শত্রু।
আপনার শপথ পালন করার ক্ষমতা আপনার জীবনের বিশুদ্ধতার উপর নির্ভর করবে।
অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন না দেখে, বরং ছোট ছোট সুখের সন্ধানে বেরিয়ে পড়ুন। দেখবেন, দুঃখ ধারে কাছেও ঘেঁষতে পারবে না।
বিশ্বের সব ধর্ম অন্যান্য বিষয়ে নানা মত পোষণ করলেও এই বিষয়ে একমত যে দুনিয়াতে সত্য ছাড়া আর কোন কিছুই চিরদিন বাঁচেনা।
একটি দেশের মহানতা এবং নৈতিক প্রগতি এই বিষয়ে মাপা যেতে পারে যে সেই দেশে জন্তু-জানোয়ার দের সাথে কি রকম ব্যবহার করা হয়।
আমি তাকেই ধার্মিক মনে করি যে অন্যের ব্যথা বুঝতে পারে।
ভুল করার স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতা মূল্যহীন।