#Quote
More Quotes by Mahatma Gandhi
নোংরা পায়ে ঘরের ভিতরে আসা যেমন ঠিক নয়, তেমনই নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়াও উচিত নয়।
যদি সঠিক পথ বেছে নেন, তাহলে আশা ছাড়বেন না। কারণ, যতই বাঁধা-বিপত্তি আসুক না কেন একদিন না একদিন ভাল মানুষদের জয় হবেই হবে।
বিরোধী শক্তির মতামত শোনার মতো ধৈর্য যদি আমাদের না থাকে, তাহলে নিজেদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অংশ হিসেবে ভাবাটা ভুল হবে। কারণ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সবারই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।
ক্রোধ এবং অসহিষ্ণুতা হল সঠিক বোধগম্যতার শত্রু।
আপনার দায়িত্ব পালনে নিষ্ঠা থাকলে, তা আপনার চারপাশের পৃথিবীকে বদলে দিতে পারে।
আমার অনুমতি ছাড়া আজ পর্যন্ত কেউ আমাকে মানসিকভাবে আঘাত করতে পারেনি।
এমন হতে পারে যে আপনি জানতে পারলেন না আপনার কর্মের ফলাফল কি হল। কিন্তু আপনি যদি কিছু না করেন, তবে কোন ফলাফলই উৎপন্ন হবেনা।
ভুল করার স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতা মূল্যহীন।
আমি যেমন, ঠিক সেই ভাবে নিজেকে মেলে ধরাটাই আসল স্বাধীনতা।
একজন মানুষের চরিত্র এবং জীবন কতটা সুন্দর হবে, তা নির্ভর করে তাঁর মানসিকতার উপরে। তাই কোনও মানুষকে যদি ভিতর থেকে চিনতে চান, তাহলে তাঁর মানসিকতা কেমন, তা জানার চেষ্টা করুন।