#Quote
More Quotes by Nirmalendu Goon
আমি খুব লক্ষ্য করে দেখেছি তোমাকে, যতক্ষন জাগ্রত থাকো তুমি, ততক্ষণই আনন্দ আমার। ঠিক ততক্ষণই আনন্দ আমার। নির্মলেন্দু গুণ-
ভালোবাসা, অর্থ ও পুরষ্কার আদায় করে নিতে হয়।
আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি। প্রেম এসে যাযাবর কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছু নেই।
তোমাকে ভুলেছি স্বপ্নে, প্রেমে, অভ্যাসে, বেদনায়। এখন বুকের মাঝে বন্ধন মুক্তির মৃদু-হাওয়া, হাত তুলে অনায়াসে বিদায় দিয়েছি গত রাতে। সুখে আছি, সুখলতা, বেঁচে থেকে বেদনা সহিতে। - নির্মলেন্দু গুণ
আমার কিছু স্বপ্ন ছিল,আমার কিছু প্রাপ্য ছিল,একখানা ঘর সবার মতো আপন করে পাবার,একখানা ঘর বিবাহিত, স্বপ্ন ছিল রোজ সকালে একমুঠো ভাত লঙ্কা মেখে খাবার।
অমিতব্যয়িতা আমার স্বভাব, ব্যক্তিগত জীবনে এবং স্বভাবতই কবিতাতেও। কবিতা কী? জানিনে। ছন্দ কাকে বলে – ভালো করে বুঝিনে। কাব্য বিচারের মানদন্ড কী? – আমি নিরুত্তর। আমি শুধু উড়নচণ্ডি প্রেমিকের মতো অবিবেচক, যুক্তিহীন এবং ব্যক্তিগত। আমার কাছে কবিতা তা-ই, আমি যা লিখি। অন্যের কাছে সেটা গল্প হলেও ক্ষতি নেই, এলজাব্রা হলেও না।
ভালো বেসে কিছু পাওয়া রেখে গেছো বলে আজো এত হারানোর ভয়, নিজের মুখের কাছে বারবার নত হয়ে আসি; ভাবি, এই মুখ এত সুখী, এত স্মৃতিময়! - নির্মলেন্দু গুণ
আমায় তুমি যতোই ঠেলো দূরে মহাকাশের নিয়ম কোথায় যাবে? আমি ফিরে আসবো ঘুরে ঘুরে গ্রহ হলে উপগ্রহে পাবে। - নির্মলেন্দু গুণ
সবাই যে জাল ছিঁড়তে জানে সময় কি আর সে জাল টানে? আমিও সেই জাল টানি না। তোর প্রেমের ঐ সিংহাসনে, সবাই কি আর বসতে জানে?
প্রাণে জ্বলে ওঠে গগনচুম্বী বাসনা ঢেউ, তোমাকে পাবে না পরান ভরিয়া আমি ছাড়া কেউ ।