#Quote
More Quotes by Mahadev Saha
কোথাও কাউকে ছাড়া আটকে থাকেনা কোন কিছু কেবল তোমাকে ছাড়া বরফের স্তূপে, সম্পূর্ণ আটকে যায় আমার জাহাজ - মহাদেব সাহা
তুমি মুখ তুলে তাকাওনি বলে রৌদ্রদগ্ধ হয়ে গেছে হৃদয়ের ঘন বনাঞ্চল বর্ষণ-অভাবে সেখানে দিয়েছে দেখা ব্যধি ও মড়ক, একমাত্র তুমি মুখ তুলে তাকাওনি বলে এই গ্লানি এই পরাজয়
এই শূন্য ঘরে, এই নির্বসনে কতোকাল, আর কতোকাল! আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি, উদ্যানে উঠেচে ক্যাকটাস্ত কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই, শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি
আমি কবিতা লিখি না, আমি নিজেই একেকটা কবিতা হয়ে বাঁচতে চাই, অনুভবে গড়া এক কবিতার নাম মহাদেব সাহা।
টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত ডাকতে ডাকতে একশেষ; কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না এই হিমঘরে ভাঙ্গা চেয়ারে একা বসে আছি। এ কী শাস্তি তুমি আমাকে দিচ্ছো ঈশর, এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা
তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে দুই চোখ অন্ধ হয়ে গেলো, সব নদীপথ বন্ধ হলো, তোমার সময় হলো না - আজ সারাদিন বিষাদপর্ব,সারাদিন তুষারপাত... মন ভালো নেই, মন ভালো নেই
আমি নিঃসঙ্গতা ভালোবাসি, কারণ সেখানে আমি নিজের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠি।
আজ বিষাদ ছুঁয়েছে বুক, বিষাদ ছুঁয়েছে বুক মন ভালো নেই, মন ভালো নেই; তোমার আসার কথা ছিলো, তোমার যাওয়ার কথা ছিলো - আসা-যাওয়ার পথের ধারে ফুল ফোটানোর কথা ছিলো সেসব কিছুই হলো না, কিছুই হলো না; আমার ভেতরে শুধু এক কোটি বছর ধরে অশ্রুপাত শুধু হাহাকার শুধু শূন্যতা, শূন্যতা
যারা প্রতিদিন একটু একটু করে কষ্ট পায়, তারা কাউকে কষ্ট দিতে পারে না, তারাই সবচেয়ে বেশি মানুষ।
আমি বারবার প্রেমে পড়েছি, কারণ প্রেম আমাকে বারবার মানুষ করেছে, নরম করেছে হৃদয়।