#Quote
More Quotes by Kazi Nazrul Islam
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ। - কাজী নজরুল ইসলাম
সকল ভীরুতা, দূর্বলতা, কাপুরুষতা বিসর্জ্জন দিতে হবে। ভিক্ষার ঝুলি নিয়ে নয়, ন্যায়ের অধিকারের দাবীতেই আমাদিগকে বাঁচতে হবে
আমার যাবার সময় হল দাও বিদায় , মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়।
কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী। - কাজী নজরুল ইসলাম
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছে চলে জাগিয়া কেদে ডাকি দেবতায় প্রিয়তম প্রিয়তম প্রিয়তম। - কাজী নজরুল ইসলাম
বার্ধক্য তাহাই- যাহা পুরাতন কে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।
চপল বিদ্যুতে হেরি' সে চপলার ঝিলিক হানে কণ্ঠের মণিহার,নীল আঁচল হতে তৃষিত ধরার পথে ছুড়ে ফেলে মুঠি মুঠি বৃষ্টি শেফালিকা। - কাজী নজরুল ইসলাম
সম্মুখে আমাদের পর্বত প্রমাণ বাধা, নিরাশার মরুভূমি, বিধি-নিষেধের দুস্তর পাথার; এই সব লংঘন করিয়া, অতিক্রম করিয়া যাইবার দুঃসাহসিকতা যাহাদের, তাহারা তরুণ।
“নারীর বিরহে নারীর মিলনে নর পেলো কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান।”
গাইতে গিয়ে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না বলবে সবাই- সেই যে পথিক তার শোনানো গান না?-আসবে ভেঙ্গে কান্না,পড়বে মন আমার সোহাগ কন্ঠে তোমার কাদবে বেহাগ পড়বে মনে আমার ফাকি অশ্রুহারা কঠিন আখি ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম