#Quote
More Quotes by Imtiaz Mahmud
সবাই মাড়িয়ে যাচ্ছে যাক, মাথা উঁচু রাখো ঘাস, একদিন তোমার কাছেই নেমে আসবে আকাশ।
যে যার মতন চলে যায়, মেঘ যায়, রোদ যায়, আমার কোথাও যাওয়া হয় না, অবসন্নতায়।
পাতার ওড়ার সাধ, মরার পরে মেটে।
সুদিন আসে না কোনো মূল্য ছাড়া—এই পৃথিবীতে, বসন্তের স্বপ্ন দেখা পাতা তাই ঝরে পড়ছে শীতে।
যখন পরিবর্তন আসে, তখন একদল মানুষ পোশাক পরিবর্তন করে, আর অন্যদল পরিবর্তন করে চেহারা।
আত্মীয়স্বজনই মানুষকে কবরে শুইয়ে দেয়। কাউকে মৃত আর কাউকে জীবিত।
সব মানুষই ঘরে ফেরে অন্য মানুষ হয়ে, চেনা নদী বদলে যায় সামান্য এক ঢেউয়ে।
আত্মহত্যা না করে সে তোমার কাছে ফিরে এসেছে—তোমাকে একটি বিকল্প মৃত্যু ভেবে।
জলের উপর চক্রাকারে ঘুরতে থাকা বক, তোমায় দেখে বাড়ে আমার নদী হবার শখ।
কাউকে আছাড় দেয়ার জন্য আগে মাথায় তুলতে হয়। ফলে আপনাকে কেউ মাথায় তোলার অর্থই হচ্ছে আপনি একটা আছাড়ের ঝুঁকিতে আছেন।