#Quote
More Quotes by Imtiaz Mahmud
পৃথিবীকে জাগানোর দায়িত্ব নেয়ার পর থেকে মোরগের ঘুমের কোয়ালিটি খারাপ হয়ে গেছে।
কে যে কারে ধ্বংস করে—হিংসার এ গাঙে, কূল ভাঙতে গিয়ে ঢেউ, নিজে আগে ভাঙে।
আত্মীয়স্বজনই মানুষকে কবরে শুইয়ে দেয়। কাউকে মৃত আর কাউকে জীবিত।
ক্ষমা করা কঠিন। কারণ যাদের ক্ষেত্রে ক্ষমার প্রশ্ন আসে, তাদের অধিকাংশই ক্ষমার অযোগ্য।
আগুনে যে ঝাঁপ দেয়— তারও কিছু অনুসারী থাকে, উজ্জ্বলতা এক ফাঁদ, আড়ালে সে পোড়াতেই ডাকে।
সব মানুষই ঘরে ফেরে অন্য মানুষ হয়ে, চেনা নদী বদলে যায় সামান্য এক ঢেউয়ে।
কথা বলো রাত, আর কথা বলো তারা, বলো, যারা জেগে আছে, ভালো নেই তারা।
অন্ধকারে পথ হারিয়ে ডুবে গেছে যেই তারা, তাকে আমি সব বলেছি, তোমার গল্প ছাড়া।
আমি তারে বলিনি, বিদায়। পাখি তবু নিজে উড়ে গেল আজ আকাশও যায় যায়!
লাঠি হাতে যদি ভাবো, সাপ অসহায়, তোমাকে বাঁচতে হবে সাপের কৃপায়।