#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম।
পাখি হয়ে যাই, অথচ খুলতে পারি না দেহের খাঁচা, ডানা ঝাপটাই অভ্যন্তরে স্বপ্নের ডানা নাড়ি। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তোমার শুন্যতা ঘিরে দীর্ঘশ্বাস , বেদনার ঘ্রাণ , তোমার নাথাকা জুড়ে জেগে থাকে সহস্র শ্মশান।
তাকে চিৎ করা হলো। পেটের ওপর উঠে এলো দু’জোড়া বুট, কালো ও কর্কশ। কারণ সে তার পাকস্থলির কষ্টের কথা বলেছিলো, বলেছিলো অনাহার ও ক্ষুধার কথা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি, কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু- না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি, যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে উড়াই নিজেকে আকাশের পাশাপাশি। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমি দূরে যাই- স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা-চন্দন চুয়া, সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনোজলে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
হাত বাড়ালেই মুঠো ভরে যায় ঋণে অথচ আমার শস্যের মাঠ ভরা।রোদ্দুর খুঁজে পাই না কখনো দিনে, আলোতে ভাসায় রাতের বসুন্ধরা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
চোখ কি জানে না আঁখিতে কতোটুকু মেঘ জ'মে আছে? কতোটুকু বর্ষার পূর্বাভাস আছে, কতোখানি বর্ষা না-হওয়া গভীর স্তব্ধতা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
চলে যাওয়া মানেই প্রস্থান নয় , বিচ্ছেদ নয় , চলে যাওয়া মানেই নয় বন্ধন ছিন্নকরা আর্দ্র রজনী । চলে গেলে আমারো অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে… ____রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ