#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
বহুদিন ধ’রে খুঁজছি এখনো আজো একজন বিশ্বাসী মানুষ খুঁজছি- বড়ো একাকি আছি।
শেষমেশ যে যার সন্ধার কাছে ফিরে যায়, যে যার অন্ধকারের কাছে।
ধূর্জটি-জটা পেতে রোধ করি অবক্ষায়ের সংশয়, আমার এ-হাতে শব্দ-কাস্তে ঝলসায়। ভাষার কিষান চোখ মেলে চেয়ে দেখি, চারিপাশে ঘোর অসম জীবন, সভ্য পোশাকে পাশবিক বন। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
মুগ্ধ চোখে চেয়ে চেয়ে থেকেছে সে পৃথিবীর বয়সের দিকে,আলো আর আঁধারের দিকে, বৃত্তাবদ্ধ জীবনের দিকে। কিছু সে চায়নি তবু, চেয়েছে সে সবচেয়ে বেশি- একখানা গৃহ নয় সারাটা পৃথিবী। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
শূন্যতা ছোঁয়, অপূর্নতার বাউল রাতে কান্দে শরীর।
ইচ্ছাকৃত ভুলে ফেলে রেখে গেছি আমার বকুল ভুলে ফেলে গেছি ভেবে ফিরিয়ে দিও না।
বৈশাখি মেঘ ঢেকেছে আকাশ,পালকের পাখি নীড়ে ফিরে যায় ভাষাহীন এই নির্বাক চোখ আর কতোদিন? নীল অভিমান পুড়ে একা আর কতোটা জীবন? কতোটা জীবন। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কথা কি শেষ হয়ে যায়- সব কথা?
দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম।
একা থাকার এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি, নিঃসঙ্গতা আমাকে আর পাবে না। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ