#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ
অপ্রাপ্তি কষ্টের নয় আনন্দের হওয়া উচিৎ কারণ অপ্রাপ্তি আমাদের জীবনের ভারসম্য বজায় রাখে।
ছুঁয়ে দাও। আমি ভাসমান মগ্ন মেঘেদের মতো ঝ’রে পড়ি বৃষ্টির পালক।
একটা ঠিকানা চাই। যেই ঠিকানায় সপ্তাহ শেষে একটি করে চিঠি দিব..প্রেম-প্রেম, আবেগে ঠাসা, ভালোবাসায় টইটুম্বুর! হবে একটা ঠিকানা? কারনে অকারনে চিঠি দিব। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
মুগ্ধ চোখে চেয়ে চেয়ে থেকেছে সে পৃথিবীর বয়সের দিকে,আলো আর আঁধারের দিকে, বৃত্তাবদ্ধ জীবনের দিকে। কিছু সে চায়নি তবু, চেয়েছে সে সবচেয়ে বেশি- একখানা গৃহ নয় সারাটা পৃথিবী। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আয়ু থাক নেশায় বিভোর থাকুক বাসনা সারা দেহে, ঝরার আগেই তুমি হাতটি মেল,পতনের আগে শুধু জানিয়ে দিও এ তোমার ভুল সাধ,ভুল বাসনা।
রাতের সুতীব্র স্রোত হুহু কোরে টেনে নিয়ে যায় , ফিরে এসো নিশ্চয়তা , ফিরে এসো রোদের সকাল ।
জেগে আছি, জেগে আছি- যতদূরে যাও জেনো রাত্রির ঘরে আমারো একখানা জানালা আছে, চৈত্রের সব পাখি- সব ফুল- সব প্রতীক্ষারা এই নিশব্দ জানালার কাছে নত হয়ে আসে অঙ্গের সুষমা খুলে যায় সৌরভরাশি। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে- জীবন সুন্দর আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা তবুও কি আজীবন বেঁচে থাকা যায়। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কতোখানি ডাক শুনে ছুটে যায় এই মুগ্ধ মানুষ অভ্যন্তরে কতোখানি উৎসবে সব পথ ভেঙে একখানা পথ শুধু একখানা ঘর জেগে ওঠে মর্মের মর্মস্থলে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ