#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
দিচ্ছো ভীষন যন্ত্রনা বুঝতে কেন পাচ্ছ না ছাই মানুষ আমি, যন্ত্র না।
শূন্যতা ছোঁয়, অপূর্নতার বাউল রাতে কান্দে শরীর।
প্রত্যেকের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো, কিছু অসম্পূর্ণ নির্মাণ, ভাংগাচোরা গেরস্হালি ঘরদোর, প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে যাকে চিরদিন নষ্ট নোখের মতো রেখে দিতে হয় কোমল অনিচ্ছার বাগানে যাকে শুধু লুকিয়ে রাখাতেই সুখ, নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতেই একান্ত পাওয়া। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মত আমি একা।
এইভাবে এই শূন্য করতলে আমি কি তোমায় লিখেছিলাম তোমার একান্ত নাম ভালোবাসা, কুয়াশার বিনিদ্র শিশির। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
নিদ্রার বুকে মাথা রেখে জেগে আছি আজো অনিদ্রা মিশে গেছে বুকের রক্তে।
যোগাযোগ বিচ্ছিন্ন্য হতে পারে,, সম্পর্ক বিচ্ছিন্ন্য হতে পারে,, তবুও ভালোবাসা থেকে যায়,, হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়। —-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন দিব্যি দিলাম মেঘের বাড়ীর, আকাশ কিংবা আলোর সারির। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রক্তে প্রেম তোর, তবু তুই হোলি এতো বেশি নিসঙ্গ মানুষ!
বহুদিন ধ’রে খুঁজছি এখনো আজো একজন বিশ্বাসী মানুষ খুঁজছি- বড়ো একাকি আছি।