#Quote

আজীবন থেকে যাবে। উড়বেনা কোনো কালে যে পাখি ‘ভালো’- বাসা বাঁধে। মনের আড়ালে।

Facebook
Twitter
More Quotes
তোমাকে দিলাম ভোরের পাখি, রাত জাগাটা আমার হোক, তোমাকে দিলাম চাঁদের হাসি, অমাবস্যার তারারা আমার হোক।
ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। চাঁদ হেলে পড়লো পশ্চিমে। উঠোনের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। পরীর দীঘির পারে একটা রাতজাগা পাখির পাখা ঝাপটানোর আওয়াজ শোনা গেলো। রাত বাড়ছে। হাজার বছরের পুরনো সেই রাত।
শহর ছেড়ে পালাই কোথায়। মনখারাপের ট্যাক্সি নেই, এ জখম সারবে শুধু। তোর দুঠোঁটের ভ্যাকসিনেই
পাখিগুলো আমাদেরকে শিখিয়ে যায় স্বাধীনতা, স্বচ্ছন্দতা এবং উচ্চতার দিকে উড়ান দেওয়ার।
বিশ্বাস হলো পাখির ডানার মতো এটি আমাদের উড়তে সাহায্য করে।
তুমি যদি হও মাঝি, আমি সারাজীবন নৌকা হয়ে থাকতে রাজি দুলে দুলে দু’জনেই ভালোবাসার নদীতে ভেসে যাবো আজীবন।
সবুজ সকাল, সোনালী বিকেল চাই না, চাই শুধু তোমায়!
আমাকে শুনতে দাও, আমি কান পেতে আছি। পড়ে আসছে বেলা; পাখিরা গেয়ে নিচ্ছে দিনের শেষে কণ্ঠের সঞ্চয় উজাড়-করে-দেবার গান।
তবু তুমি বলছো না - সে তোমার কেউ নয়, প্রজাপতি, অথবা পাখি সে, দুদন্ড জড়িয়ে গেছে জীবনের ডালে। তোমার শাখায় বোসে দেখেছে সে অন্য ফুল, উজ্জ্বল অধিক, প্রজাপতি উড়ে যাবে বিচিত্র বিভিন্ন ফুলে সে তো স্বাভাবিক। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আসলে এইসব আয়োজন তোমার প্রেমের জন্য, ভেবে দেখো জীবনটা মোর করবে তুমি ধন্য।