#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
কথা ছিলো, চিল-ডাকা নদীর কিনারে একদিন ফিরে যাবো। একদিন বট বিরিক্ষির ছায়ার নিচে জড়ো হবে সহজিয়া বাউলেরা, তাদের মায়াবী আঙুলের টোকা ঢেউ তুলবে একতারায়- একদিন সুবিনয় এসে জড়িয়ে ধ’রে বোলবে: উদ্ধার পেয়েছি।
তবু পৃথিবীতে রাত নামে নিবিড় তুষারের মতো, তুমি শুধু উড়ে চলো ক্লান্তিহীন, তন্দ্রাহীন অন্য এক সকালের দিকে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
নিদ্রার বুকে মাথা রেখে জেগে আছি আজো অনিদ্রা মিশে গেছে বুকের রক্তে।
সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিলো- বুঝি সে-কারণে ফর ফর করে টেনে ছিঁড়ে নেয়া হলো তার শার্ট। প্যান্ট খোলা হলো। সে এখন বিবস্ত্র, বীভৎস। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম দুর্বোধ্য, নারী দুর্বোধ্য এবং তুমিও তোমার প্রেমের মতোই দুর্বোধ্য।
আমারও ইচ্ছে করে টুকরো টুকরো কোরে কেটে ফেলি তোমার শরীর। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন – সুতো ধ ’রে , আমি শুধু যাই দূরে।
তোমাকে প্রতিদিন লেখার মতো অনেক রকম খবর আছে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান,আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে- জীবন সুন্দর আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা তবুও কি আজীবন বেঁচে থাকা যায়। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ