#Quote

একসময় মনে হত কোনওদিন তোমাকে পাব না একসময় মনে হত ইচ্ছে করলেই পাওয়া যায় আজকে শেষবার আমি তোমাকে পেলাম কালকের পর থেকে আমাকে নেবে না আর তুমি দুপুর ফুরিয়ে এল। এইবার ফিরে আসবে বাড়ির সবাই। আর একবার, আর একবার, এসো প্রথম দিনের মতো আবার পুড়িয়ে করো ছাই !

Facebook
Twitter
More Quotes
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র-সঙ্গীতে যতো আছে, হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে । আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা,–দূরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্তপথিক।
অপমান সহ্য করতে করতে একসময় মনটা পাথর হয়ে যায়। - সমরেশ মজুমদার
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্‌লিম-ক্রীশ্চান। গাহি সাম্যের গান।
পুরো পৃথিবীই একসময় শূন্য হয়ে পড়বে যদি চোখের বদলে চোখ হাতের বদলে হাত পায়ের বদলে পা জীবনের বদলে জীবন এই ভাবে প্রতিশোধের এই ধারা যদি চলতে থাকে।
যে মানুষটা পাহাড় সরাতে পারে সে একসময় পাথর সরিয়ে তার কাজ শুরু করেছিল। _ _কনফুসিয়াস
তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোমর জল। পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকে গেছে।
ভিড়ের মধ্যে একা হয়ে যাওয়া লোক, চড়া আলোতেও মনখারাপের ভয়। চশমার নীচে ঢাকা পড়ে যায় চোখ… অবসাদ কোনও কুশলকাব্য নয়।
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।
শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে। বলিলাম, একদিন এমন সময় আবার আসিয়ো তুমি, আসিবার ইচ্ছা যদি হয়, পঁচিশ বছর পরে।
বিরক্ত করা মানুষগুলো হঠাৎ একসময় হারিয়ে গেলে তাদের কথা যেন খুব বেশি মনে পড়ে