#Quote
More Quotes by Rabindranath Tagore
হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী, যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে; পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে, নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে । - রবীন্দ্রনাথ ঠাকুর
এবার আস নি তুমি বসন্তের আবেশ হিল্লোলে পুষ্পদল চুমি, এবার আস নি তুমি মর্মরিত কূজনে গুঞ্জনে-- ধন্য ধন্য তুমি! রথচক্র ঘর্ঘরিয়া এসেছ বিজয়ীরাজ-সম গর্বিত নির্ভয়-- বজ্রমন্ত্রে কী ঘোষিলে বুঝিলাম, নাহি বুঝিলাম, জয় তব জয়! - রবীন্দ্রনাথ ঠাকুর
আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। - রবীন্দ্রনাথ ঠাকুর
একটা মন আর একটা মনকে খুজিতেছে নিজের ভাবনার ভার নামাইয়া দিবার জন্য, নিজের মনের ভাবকে অণ্যের মনে ভাবিত করিবার জন্য। - রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকৃতি শক্তির মড়ার মড়া এক অদ্ভুত দান। - রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকৃতির সাথে তোমার সাক্ষাৎকার হও, তুমি তোমার প্রাণের ভাষা বুঝতে পারবে - রবীন্দ্রনাথ ঠাকুর
অক্ষমের লোভ আলাদিনের প্রদিপের গুজব শুনলেই লাফিয়া ওঠে।
নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছু নাই
পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ। - রবীন্দ্রনাথ ঠাকুর
কী পাইনি তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি। - রবীন্দ্রনাথ ঠাকুর