#Quote
More Quotes by Rabindranath Tagore
হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী, যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে; পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে, নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে । - রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি ! - রবীন্দ্রনাথ ঠাকুর
যে ছেলে চাবামাত্রই পায়, চাবার পূর্বেই যার অভাব মোচন হতে থাকে; সে নিতান্ত দুর্ভাগা। ইচ্ছা দমন করতে না শিখে কেউ কোনকালে সুখী হতে পারেনা। - রবীন্দ্রনাথ ঠাকুর
অক্ষমের লোভ আলাদিনের প্রদিপের গুজব শুনলেই লাফিয়া ওঠে।
দূরে কোন্ শয্যায় একা কোন্ ছেলে বংশীর ধ্বনি শুনে। - রবীন্দ্রনাথ ঠাকুর
নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, স্ত্রীর সম্বন্ধে তাহার ভাবটা সেইরূপ হইয়া উঠে ! - রবীন্দ্রনাথ ঠাকুর
নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। - রবীন্দ্রনাথ ঠাকুর
ভাবিতেছিলাম উঠি কি না উঠি,অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি তন্দ্রা-জড়িমা মাজিয়া। এমন সময়ে, ঈশান, তোমার বিষাণ উঠেছে বাজিয়া। - রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকৃতি আছে সঙ্গে, প্রকৃতি নাহি একা। - রবীন্দ্রনাথ ঠাকুর
সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব – আঁধারে মিশে গেছে আর সব।- রবীন্দ্রনাথ ঠাকুর