#Quote

আপনি জলের যে প্রতিটি বিন্দু গ্রহণ করেন প্রতি মুহূর্তে যে প্রশ্বাস নেন প্রাণভরে তা সমুদ্রের সাথেই জড়িত। আপনি পৃথিবীর কোথায় অবস্থান করছেন তা বিচার্য বস্তু নয়।

Facebook
Twitter
More Quotes
সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে যায় আমাদের সব কষ্ট।
আমার সাথে দেখা করুন যেখানে আকাশ সমুদ্রকে স্পর্শ করে। আমার জন্য অপেক্ষা করুন যেখানে পৃথিবী শুরু হয় ।
নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে জানলে, প্রতিটা মানুষই সুখী।
আপনি ইচ্ছে করলে আপনার পা না ভিজিয়ে একটা সমুদ্র পার করে দিতে পারবেন। কিন্তু আপনি হাজারবার চেষ্টা করলেও চোখে জল না ঝরিয়ে একটা জীবন পার করে দিতে পারবেন না। হ্যাঁ এটাই হলো জীবন এর আসল বাস্তবতা। যে বাস্তবতার মধ্যে দিয়ে সবাইকে কোন না কোন সময় পার হতে হয়।
সমুদ্রের সামনে দাঁড়িয়ে আমি আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীকে দেখি। সমুদ্রে থাকা আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীও কি আমায় দেখে?
তুমি এক সমুদ্র সুখ নিয়ে ঘুমাও প্রতি রাতে আমি না হয় থাকবো জেগে দুঃখ নিয়ে সাথে।
সমুদ্র হলো প্রকৃতির আত্মা । সমুদ্র ছাড়া প্রকৃতি অসম্পূর্ণ থেকে যায় ।
সমুদ্রের উত্তাল গর্জন হবো, আর ভেসে ভেসে পাড়ি দিবো বহু অজানা পথ।
সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জন, প্রকৃতির অদম্য শক্তির প্রতীক।
মানুষ আসলে কখনো ভালো থাকে না। মানুষ যা পারে তা হলো ভালো থাকার চেষ্টা করাটা। সমুদ্রের উঁচু নিচু ঢেউ বিপদ হয়ে যখন জীবনে আসে মানুষ তখন লড়াই করে টিকে থাকতে চায়। এই চেষ্টাটাই, চাওয়াটাই সব। সবাই আসলে নিজ নিজ জায়গা থেকে প্রবলভাবে একা। কতকিছু বলার থাকে, কতকিছু বোঝে না কাছের মানুষেরা! প্রচন্ড অভিমান বুকের ভেতর পুষে এক একটা দিন টেনে নিয়ে যাওয়া সহজ কথা নয়! তবুও মানুষ বাঁচে, বাঁচতে চায়। - কিঙ্কর আহসান