#Quote
More Quotes
সমুদ্রের তীরে বসে কত স্মৃতিই না মনে পড়ে, ভাবনার শহরে বার বার শুধু তুমিই আসো ফিরে।
যে মানুষ বাস্তবতাকে ভুলে যায়, সেই মানুষ জীবন যুদ্ধে মাঝ সমুদ্রে ডিঙি নৌকার মতো ভেসে থাকে।
সমুদ্র আমাকে টানে তার বিশালতায় আমি হয়তো সমুদ্র হতে চেয়েছিলাম অথবা সমুদ্র ছিলাম কোন এক জনমে।
সমুদ্রের কাছে এলে মন হালকা হয়, আর কুয়াকাটার কাছে এলে মন প্রেমে পড়ে যায়।
সমুদ্রের বিশালতা কখনো মাপা যায় না! অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখি দূর দিগন্তে।
শুধুমাত্র সমুদ্রের দিকে তাকিয়ে থেকে কখনোই এটি পার করা সম্ভব নয়।
সুখের হাতছানিতে আমার ঘর ছেড়েছিলাম। অথচ আজ আমি দুঃখের মহাসমুদ্রে ভেসে বেড়াচ্ছি।
আমাকে ডোবাবে বলে, ভয় দেখালো নদী! জানতো সে যদি, এক সমুদ্র চোখের জলে রোজ ডুবছি নিরবধি!
সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে যায় আমাদের সব কষ্ট।
আমি খুঁজেছিলাম স্বাধীনতা আর মুক্ত বাতাস,আর সমুদ্র আমাকে ঠিক সেটাই দিয়েছে।