#Quote
More Quotes
হুট করে মানুষ মায়ায় পড়লেও হুট করে মায়া কাটিয়ে বেড়িয়ে আস্তে পারে না
একজন কাছের মানুষ আরেকজন কাছের মানুষকে তখনি ভয় করে যখন সে তাকে বুঝতে পারে না -হুমায়ূন আহমেদ
দুঃখের মেঘ কাটিয়ে যে মানুষ সামনে এগোতে পারে, তার জীবনই সফল।
একমাত্র নামাজই পারে একটি মানুষকে দুশ্চিন্তা মুক্ত রাখতে।
শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতোমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। - স্বামী বিবেকানন্দ
অন্য কারো সুখ ও সম্পত্তির সাথে নিজের অবস্থার তুলনা করে যে ব্যাক্তি হতাশামূলক দীর্ঘশ্বাস ফেলে, ঈশ্বর তার সুখ সম্পত্তি আরো হ্রাস করিয়ে দেন৷ তাই তোমার যা আছে তাই নিয়ে খুশি থাকার চেষ্টা করো এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাও।
যদি মানুষ তার নিজের ব্যক্তিত্বকে দৃঢ় করে তোলেন তাহলে কেউ তার উপর অন্যায় আধিপত্য খাটাতে পারবে না।
মাথার উপর ছাদ খুঁজতে গিয়ে আকাশ হারানো এক প্রজাতি হলো মানুষ ! - প্রবর রিপন
আদর্শ মানুষকে কেউ পছন্দ করে না। আদর্শ মানুষ ডিসটিল্ড ওয়াটারের মতো- স্বাদহীন। সমাজ পছন্দ করে অনাদর্শ মানুষকে। যারা ডিসটিল্ড ওয়াটার নয়- কোকাকোলা ও পেপসির মতো মিষ্টি কিন্তু ঝাঁঝালো।— হুমায়ূন আহমেদ
স্বার্থ কিছু মানুষকে অন্ধ করে দেয় আবার অন্যদের দৃষ্টিভঙ্গী পরিবর্তন করতে সহায়তা করে।