#Quote
More Quotes
তোমার চোখে আমায় দেখি, স্বপ্নসুরা পান হাতের সাথে হাত ছুয়েছে, সঙ্গীতেরই তান; কুঞ্জবনের রাসলীলাতে যেন কৃষ্ণ-রাধা যমুনাতে ভেসে যাবে পথের যতো বাধা।
কলিযুগে একজন ব্যক্তির যত বেশি ধনসম্পদ থাকবে, সে তত বেশি গুণী বলে বিবেচিত হবে এবং আইন ও ন্যায়বিচার কার্যকর হবে শুধুমাত্র একটি শক্তির ভিত্তিতে।
কলিযুগে কারও মধ্যে আর আন্তরিকতা নেই, এখনকার সময়ে সকলেই স্বার্থের সম্পর্কে লিপ্ত।
কলিযুগ নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের অবনতির পাশাপাশি ধার্মিকতার পতন এবং অধার্মিকতার বৃদ্ধি দ্বারাও চিহ্নিত।
কলিযুগে মানুষজন স্বার্থবাদী, সহানুভূতি দেখানো তো দুরের কথা, বরং স্বার্থ ফুরালেই মানুষ মানুষকে আর চিনবে না।
কলিযুগের মানুষের মধ্যে হিংসা বড় বেশি, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
কৃষ্ণের লীলা বড়ই মনমোহক ভক্ত কত জোটে , কলির কেষ্ট করলে লীলা লোকে ধরে পেটে ।
কলিযুগে মানুষের ভালোবাসা হবে স্বার্থ ও অর্থকেন্দ্রিক।
লৌহদন্ড প্রস্তরগাত্রে যেমন বিদ্ধ হয় না, তেমনি কৃষ্ণ অন্তরেও সদুপদেশ ক্রিয়া করে না। - শেখ সাদী
কলিযুগের কেষ্টদের থেকে সাবধান থাকা জরুরি, তাদের মনে তোমার জন্য প্রেম থাকে না, থাকে শুধু লালসা।