More Quotes
পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তা চিরকাল স্থায়ী হবে না। রাতের পরে যা আসে তা হল দিন। শীতের পরে যা আসে তা হল বসন্ত। - টনি রবিনস
সারা বিশ্ব হেরে যায় শীতের কাছে,,_কিন্তু শীত হেরে যায় একজন ঈমানদারের কাছে•••
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হয়েছে হলুদ হিজলের জানালায় আলো আর বুলবুলি করিয়াছে খেলা, ইঁদুর শীতের রাতে রেশমের মতো রোমে মাখিয়াছে খুদ, চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হয়ে ঝরেছে দু — বেলা নির্জন মাছের চোখে — পুকুরের পাড়ে হাঁস সন্ধ্যার আঁধারে পেয়েছে ঘুমের ঘ্রাণ — মেয়েলি হাতের স্পর্শ লয়ে গেছে তারে - জীবনানন্দ দাশ
শীত যেন এক উদাসী বাউল হাতে নিয়ে একতারা, বাজায় বৈরাগ্যের সুর।
শীতের সকালে পাড়ার মোড়ে ছোট্ট দোকানে চায়ের গন্ধ পেলে মনে হয় যেন অর্ধেক ঠাণ্ডা কম হয়ে গেছে। এই চা পান করার মজাটাই অন্যরকম।
কত শীতের সকাল আমি করেছি পার, সেই তুমি তো ফিরে আসলে না আর ।
তুমি বসন্ত বিকেল আর আমি শীতের সকাল, এসো দুজনে এক হই, পাড়ি দেবো অনন্ত কাল ।
শীতের কোনো প্রাণোচ্ছল রূপমাধুরী নেই সে রিক্ত ধ্যানমগ্ন মহাতাপস
শীতের সকাল এক অন্য রকমের ছোঁয়া মনে দিয়ে যায়। তাই অনেকেই কুয়াশার চাদরে ঢাকা শীতের সকালে হাঁটতে বেরিয়ে পড়ে।
আমার শীতের সকালগুলো জানালার কাঁচের সামনে বসে কুয়াশা ঘেরা সকাল দেখতে দেখতেই কেটে যায়। কাঁচের উল্টো পাশে কুয়াশার কণা জমে থাকে, ঝাপসা করে দেয় বাইরের দৃশ্য। তাই এই ঝাপসা সকালই খুব সুন্দর বলে মনে হয়।