#Quote

যদি ডেকে বলি, এসো হাত ধরো চলো ভিজি আজ, বৃষ্টিতে! এসো গান করি মেঘমাল্লার করূণাধারার দৃষ্টিতে।

Facebook
Twitter
More Quotes
আবারো ঘন মেঘ করেছে বুকের পশ্চিমে। উপন্যাসের পাতা ভিজছে বৃষ্টিফোঁটা দের ভিড়ে।
শহরতলীতে হঠাৎ করেই বৃষ্টি নেমে আসুক; বৃষ্টির কণা মেঘবালিকার চুল বেয়ে চরণে পড়ুক!
মেঘের বুঝি করলো হঠাৎ মনখারাপ! বৃষ্টিও আজ হলো বড্ড অভিমানী ,অভিযোগ একটাই তার নাকি , মেঘ বৃষ্টির আলাপন হয়নি ! মেঘের আকাশ আজ মেঘাচ্ছন্নতাই বোঝে, দুচোখ দিয়ে তাই শুধু বৃষ্টিকেই খোঁজে,বৃষ্টিও পথ চেয়ে বসে, করছে মেঘের অপেক্ষা,মেঘের আকাশ গুমোট ভীষণ, করছে বৃষ্টিকে উপেক্ষা ভেঙে যাক শত অভিমান, হোক আজ মেঘ বৃষ্টির আলাপন, দূর হোক দূরত্ব, হোক মেঘ বৃষ্টির সম্পর্কে এক মিঠে সমাপন ৷
আঁচলে মেঘ নিয়ে বসে থেকো অজ্ঞাত আকাশ , আমার ছাদের টব জল ভুলেছে দীর্ঘদিন তোমার তিগ্মতা, বুঝি পায়নি অবকাশ ।
পানিতে ওই মাছ গুলো সব, করছে দারুন খেলা। বৃষ্টি এলেই দুষ্টু ছেলে সব, বৃষ্টিতে খেলে কাটিয়ে দেয় বেলা।
বৃষ্টিহীন দিনের ঘুমহীন রাত্রি; তারাহীন আকাশের দিশাহীন যাত্রী!!
যে আকাশে প্রতিদিনই মেঘের কথাকলি সে আকাশের কলঙ্ক ঢাকতে আরও এক নতুন চাঁদের বলি।
নীল আকাশের মেঘবালিকাগুলো, আকাশের নীলেই ভেসে বেড়ায়; রৌদ্র ছায়ার খেলে বেড়ায় লুকোচুরি, মাঝে মাঝে কোথায় যেন তারা হারায়!
হঠাৎ পশ্চিমে মেঘ, ধীরে ধীরে বদলায় দক্ষিণা হাওয়ার গতিবেগ । কালো হয়ে আসে চারিদিক, রাখাল নিয়ে ফেরে গোরুর দল, আর ক্ষণে ক্ষণে তাকায় পেছন দিক ৷ দূর আকাশে উঁচু কণ্ঠে শোনা যায় মেঘের ডাক, মাঠ পেরিয়ে বাড়ির পথে রওনা দেয় চাষির দল । হাওয়ার বেগ বাড়ে শুরু হয় বৃষ্টি, আর আমি জানালার সামনে দর্শক হয়ে বসে দেখি ৷
বৃষ্টি প্রত্যেকটা মানুষের জীবনেই আসে কারো সুখের স্মৃতি নিয়ে আর কারো অতীতের কিছু জীবনের কালো অধ্যায়ের স্মৃতি নিয়ে।