#Quote

হৈ ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক- হে ভৈরব, হে রুদ্র বৈশাখ

Facebook
Twitter
More Quotes
নতুন বছর, নতুন গান,হৃদয় জুড়ে নতুন প্রাণ।
ধূসর পাঞ্জাবিগুলো মেঘ নামায় হঠাৎ ঝড় আসে আকাঙ্ক্ষায় আমার পাঞ্জাবিগুলো বোতামহীন নীল আকাশ ভিজে হল বর্ষাদিন।
কাল-বৈশাখী আসেনি হেথায়, আসিলে মোদের তরু-শিরে সিন্ধু-শকুন বসিত না আসি ভিড় করে আজ নদীতীরে। জানি না কবে সে আসিবে ঝড় ধূলায় লুটাবে শত্রুগড়, আজিও মোদের কাটেনি ক’ শীত, আসেনি ফাগুন বন ঘিরে। আজিও বলির কাঁসর ঘণ্টা বাজিয়া উঠেনি মন্দিরে। জাগেনি রুদ্র, জাগিয়াছে শুধু অন্ধকারের প্রমথ-দল, ললাট-অগ্নি নিবেছে শিবের ঝরিয়া জটার গঙ্গাজল। জাগেনি শিবানী- জাগিয়াছে শিবা, আঁধার সৃষ্টি- আসেনি ক’ দিবা, এরি মাঝে হায়, কাল-বৈশাখী স্বপ্ন দেখিলে কে তোরা বল। আসে যদি ঝড়, আসুক, কুলোর বাতাস কে দিবি অগ্রে চল।
একটি পাতলা ধূসর কুয়াশা শহরের উপর ঝুলছে, এবং রাস্তাগুলি খুব ঠান্ডা ছিল।
বৈশাখ হে, মৌনী তাপস, কোন্‌ অতলের বাণী এমন কোথায় খুঁজে পেলে। তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি এল গভীর ছায়া ফেলে।
নতুন ক্যালেন্ডারের পাতায় নতুন স্বপ্ন আঁকি। শুভ নববর্ষ!
সাল পহেলা আসছে আবার নববর্ষের হালখাতা বর্ষবরণ উৎসবে তাই মেতে উঠবে জনতা। গাঁয়ের মাঠে বসবে আবার বৈশাখের ঐ মেলা ছোট্র খোকা দোলনায় চড়ে খেলবে মজার খেলা। খোকা-খুকি ছন্দ পায়ে নাচবে তা ধিন’তা খুশির স্রোতে ভেসে যাবে দূর অতীতের চিন্তা। বটের নিচে জমবে আবার পান্তা খাওয়ার ধুম বর্গাচাষি করিম চাচার হারিয়ে গেছে ঘুম!
পান্তা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ। নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। - রবীন্দ্রনাথ ঠাকুর
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ! ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!- রবীন্দ্রনাথ ঠাকুর