#Quote
বছর ঘুরে এলো আবার পহেলা বৈশাখ
বাঙ্গালী তাই সেজেছে আজ নববর্ষের সাজ!
জাতিভেদ ভুলে গিয়ে এক কাতারে তারা
বর্ষবরনের আনন্দে হয়েছে দিশেহারা!
পান্তা ইলিশ, পিঠাপুলি আর বৈশাখী মেলায়
নাচে গানে উল্লাসে মঙ্গল শোভাযাত্রায়,
হাল খাতার রঙে রঙিন বাজারে দোকান
একই কন্ঠে তারাও গাইছে সাম্য মৈত্রের গান!
এসো তাই ভুলে যাই জাতি বর্ণ বিদ্বেষ,
সারা বছর মিলেমিশে থাকবো মোরা বেশ!
Facebook
Twitter
More Quotes
ঈশানের পুঞ্জমেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে বাধাবন্ধহারা গ্রামান্তরে বেণুকুঞ্জে নীলাঞ্জনছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘধারা। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এল সমাপন, চৈত্র অবসান– গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান।
বাঙ্গালীরা সহজে কোন কিছু বিশ্বাস করে না, তাই ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলে জিজ্ঞাসা করে, কিরে ঘুমাচ্ছিলি ?
হে দুর্দম, হে নিশ্চিত, হে নূতন, নিষ্ঠুর নূতন, সহজ প্রবল, জীর্ণ পুষ্পদল যথা ধ্বংস ভ্রংশ করি চতুর্দিকে বাহিরায় ফল, পুরাতন পর্ণপুট দীর্ণ করি বিকীর্ণ করিয়া অপূর্ব আকারে তেমনি সবলে তুমি পরিপূর্ণ হয়েছ প্রকাশ– প্রণমি তোমারে।
বটগাছের ছায়ায় বৈশাখী হাট,রঙিন দিন, হৃদয়ে প্রভাত।কবিতায় ফুটুক ভালোবাসা,এই দিন হোক প্রাণে আশা।
পহেলা বৈশাখে লাল-সাদার সাজে ঢেকে যায় বাংলা মাটি, প্রাণে বাজে ঐক্যের সুর।
হৃদয়ের ঘুমন্ত ভালোবাসা জাগরিত করে, এসো হে নবীন এসো হে প্রবীন একই মঞ্চ পরে। সব জড়তা আর দৈন্যতা ঝেড়ে ফেলে, প্রকৃত ভালোবাসার প্রশান্ত আগুনে জ্বলে। হিংসার অভিশপ্ত দাবানল নগ্ন পায়ে দলে; ফুলের ভালোবাসার ডালি দাও তুলে। মার্তৃভূমির বেদনাতুর লাল-সবুজের বুকে, দেশকে রাখব মোরা ভালোবাসায়, চোখে চোখে ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে, একই সাথে থাকি সবে পরম ভালোবেসে এসো ভুলে যাই স্বার্থপরতার যত ছলনা, এই হোক নববর্ষের নবচেতনার উন্মাদনা।
পৌষের কুয়া বৈশাখের ফল। য’দ্দিন কুয়া ত’দ্দিন জল। শনিতে সাত মঙ্গলে/(বুধ) তিন। আর সব দিন দিন
ঢোল-নগাড়ে বাজছে, নাচছে সবাই মেতে,পহেলা বৈশাখে আমরা সবাই সঙ্গী হয়ে,বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, একত্রে আনন্দে,এটাই তো আমাদের বাংলা নববর্ষের রীতি।
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ! ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!- রবীন্দ্রনাথ ঠাকুর
শুভ হোক দিন, সুখে ভরে উঠুক মন,পহেলা বৈশাখ হোক ভালোবাসার পন।