#Quote

ফুলগুলিকে ভালোবাসি, তাই তুলি না, মুখগুলিকে লুকাই মরা ঘাসে। ভুলগুলিকে নিজের ভাবি, তাই ভুলি না, বেদনা পাই তোমার পরবাসে।

Facebook
Twitter
More Quotes
আমি কতো ভালোবাসা দু’পায়ে মাড়িয়ে অবশেষে, কল্পনার মেঘলোক ছেড়ে পৌঁছেছি বাস্তব মেঘে। আজ রাত বৃষ্টি হবে মানুষের চিরকাম্য দাবির ভিতরে।
হয় নিদ্রা আসুক, না হয় এক্ষুনি অবসান হোক এই অসহায় রাত্রির।
তোমার জন্যে কখনো, কখনো মৃত্যুর ঝুঁকি নিতে সাধ হয়।
বুকের কার্নিশে এসে মাঝে-মধ্যে বসো প্রিয়তমা, এখানে আনন্দ পাবে, পাবে খোলা হাওয়া।
সবাই যে জাল ছিঁড়তে জানে সময় কি আর সে জাল টানে? আমিও সেই জাল টানি না। তোর প্রেমের ঐ সিংহাসনে, সবাই কি আর বসতে জানে?
ডাকিব না প্রিয়, কেবলি দেখিব।
ভাসাও আমারে অকূল সাগরে, নিয়ে চলো প্রিয় যতো দূরে। সেই মহাসিন্ধু দেখাও আমারে, যার শেষ নাই, – নাই তীর যে।
হয় নিদ্রা আসুক, না হয় এক্ষুনি অবসান, হোক এই অসহায় রাত্রির।
তোমাকে ভুলেছি স্বপ্নে, প্রেমে, অভ্যাসে, বেদনায়।এখন বুকের মাঝে বন্ধন মুক্তির মৃদু-হাওয়া,হাত তুলে অনায়াসে বিদায় দিয়েছি গত রাতে।সুখে আছি, সুখলতা, বেঁচে থেকে বেদনা সহিতে।
অমিতব্যয়িতা আমার স্বভাব, ব্যক্তিগত জীবনে এবং স্বভাবতই কবিতাতেও। কবিতা কী? জানিনে। ছন্দ কাকে বলে – ভালো করে বুঝিনে। কাব্য বিচারের মানদন্ড কী? – আমি নিরুত্তর। আমি শুধু উড়নচণ্ডি প্রেমিকের মতো অবিবেচক, যুক্তিহীন এবং ব্যক্তিগত। আমার কাছে কবিতা তা-ই, আমি যা লিখি। অন্যের কাছে সেটা গল্প হলেও ক্ষতি নেই, এলজাব্রা হলেও না।