#Quote
More Quotes by Sarat Chandra Chattopadhyay
অনুকরণে মুক্তি আসে না, মুক্তি আসে জ্ঞানে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
হায় রে মানুষের মন! এ যে কিসে ভাঙ্গে, কিসে গড়ে, তাহার কোনো হিসাবই পাওয়া যায় না। অথচ এই মন লইয়া মানুষের অহংকারের অবধি নাই। যাহাকে আয়ত্ত করা যায় না, যাহাকে চিনিতে পর্যন্ত পারা যায় না, কেমন করিয়া 'আমার 'বলিয়া তাহার মন যোগানো যায়! কেমন করিয়াই বা তাহাকে লইয়া নিরুদ্বেগে ঘর করা চলে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আমি যে মেয়েমানুষ! মেয়েমানুষের কি কখনো অসুখ হয়, না সে মরে? কোথায় শুনেচ, অযত্নে অত্যাচারে মেয়েমানুষ মরে গেছে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
এ জীবনে ভালোবাসার ব্যবসা অনেক করেছি। কিন্তু একটিবার মাত্র ভালোবেসেছি। সে ভালোবাসার অনেক মূল্য, অনেক শিখেছি। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সত্যের স্থান বুকের মধ্যে, মুখের মধ্যে নয়। কেবল মুখ দিয়ে বার হয়েছে বলেই কোনো জিনিস কখনো সত্য হয়ে উঠে না। তবু যারা তাকে সকলের অগ্রে, সকলের ঊর্ধে স্থাপন করিতে চায়, তারা সত্য কে ভালোবাসে বলেই করে না, সত্যভাষণের দম্ভকেই ভালোবাসে বলে করে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রাগ করিব কাহার উপর? কিসের জন্য? কি তাহার অপরাধ? ঝর্ণার জলধারার অধিকার লইয়াই বিবাদ করা চলে। কিন্তু উৎসমুখে জলই যদি শেষ হইয়া থাকে, তো শুষ্ক খাদের বিরুদ্ধে মাথা খুড়িয়া মরিব কোন ছলনায়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পুরুষ মানুষ যত মন্দই হয়ে যাক, ভালো হতে চাইলে তাকে কেউ তো মানা করে না ; কিন্তু আমাদের (মেয়েদের) বেলায় সব পথ বন্ধ কেন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানুষের দীর্ঘ-জীবনে তাকে অনেক পা চলতে হয়,দীর্ঘ পথটির কোথাও কাদা, কোথাও পিছল,কোথাও উঁচু-নীচু থাকে, তাই লোকের পদস্থলন হয়; তারা কিন্তু সে কথা বলে না,শুধু পরের কথা বলে|পরের দোষ,পরের লজ্জ্বার কথা চীৎকার করে বলে,সে শুধু আপনার দোষটুকু গোপনে ঠেকে ফেলবার জন্যই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যে আহবানে এই স্তব্ধ -নিবিড় নিশিথে এই বাড়ির সমস্ত কঠিন শাষনপাশ তুচ্ছ করিয়া দিয়া, একাকী বাহির হইয়া আসিয়াছি, সে যে কতো বড় আকর্ষণ, তাহা তখন বিচার করিয়া দেখিবার সাধ্য আমার ছিলো না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায
তুমি রাগ করবে জানি, কেননা চিরকাল তুমি ভালোর সাথে মিশে ভালো দেখে, ভালো হয়েই আছো। কিন্তু আমার মতো ভালো মন্দ দেখে যদি পাকা হতে, তাহলে আমার এতো কথা বলার আবশ্যক হতো না। তোমার নিজের চোখেই অনেক জিনিস ধরা পড়তো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়