More Quotes by Samaresh Majumdar
শাদা ছিট কালো পায়রার ওড়াওড়ি জ্যোৎস্না গায়ে মেখে মায়াবী আলোয় অস্পষ্ট হয়ে হারিয়ে যায়। - সমরেশ মজুমদার
ভালবাসা হল বেনারসী শাড়ির মত, ন্যাপথালিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়, তাকে আটপৌরে ব্যবহার করলেই সব শেষ।
কেউ কি বলতে পারে কার মনে কী আছে”! - সমরেশ মজুমদার
সময়, দুশ্চিন্তা এবং রোগ মানুষকে উত্তপ্ত করে বয়সের পারদ বাড়িয়ে দেয়।
পুরুষদের কাছে হৃদয় নিয়ে কোনও আকাঙ্ক্ষা একমাত্র নির্বোধ মেয়েরাই করে থাকে।
দুজনের মানসিক ব্যবধান যত বাড়বে তত ভান করবে—কিছুই হয়নি।
মানুষকে চোখ দিয়েছেন পৃথিবীকে দেখার জন্য । মানুষ তো নিজের চোখ দেখতে পায় না । তুমি বলতে পারো , তা কেন , আয়নায় তো দিব্যি দেখা যায় । কিন্তু আয়নায় মানুষ নিজের মুখ দেখে , ক’জন আর শুধু চোখের দিকে তাকিয়ে দেখে।
নাটকের সংলাপ তো মিথ্যে কথা নয় । জীবনের কথা । হয়তো সেই জীবনটা তোমার নয় । কিন্তু কারও-না-কারও জীবনে ওইরকম ঘটনা ঘটেছে। তুমি সেই জীবনটাকে যদি ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারো তাহলে দেখবে আনন্দে মন ভরে যাবে। - সমরেশ মজুমদার
স্ত্রীলোকেরা কখনওই অন্য স্ত্রীলোককে সুখী দেখতে পারে না।
ঝরনা নদী হয়, নদী সাগরে মেশে কিন্তু তারপর আবার সে মেঘ হয়। মেঘ উড়ে যায় পাহাড়ে, গিয়ে ঝরনা হয়, তাই না? অতএব কোনও নদীর পাশে দাঁড়িয়ে ভেব না ঝরনা হবে না তার জল।