#Quote
More Quotes by Samaresh Majumdar
শরীরের কোন অংশে পচন এলে তা সঙ্গে সঙ্গে বাদ দেওয়াই বুদ্ধিমানের কাজ। - সমরেশ মজুমদার
চাঁদ আকাশে ছাড়া থাকলে মেঘ তাকে ঢাকবেই। - সমরেশ মজুমদার
মদ খাওয়া , জুয়া খেলা , ড্রাগ নেওয়া ইত্যাদির থেকে হাজার গুণ জোরালো এবং ক্ষতিকর নেশা হল প্রেমে পড়া। - সমরেশ মজুমদার
মাথার ওপর আগুন , পায়ের তলা পুড়ছে । যেদিকে তাকাই খাঁ খাঁ শূন্যতা । সবুজের চিহ্ন নেই । প্রকৃতি যে কত রুক্ষ হতে পারে তার একটা ধারনা হয়েছিল তখন । তোমায় দেখে আজ সেই ছবিটা মনে এল । তুমি এত নিরাসক্ত হয়ে গেলে কি করে? - সমরেশ মজুমদার
পুরুষ মানুষ চিতায় উঠেও যদি একবার চোখ মেলার সুযোগ পায় তবুও সেটা মেলবে মেয়েদের দিকে।
বাউল, বৈরাগী, দরবেশফকির যাঁদের আমারা অশিক্ষিত বলি তাঁরা জীবনের কঠিন সত্যগুলো কি সহজে বলে দেন। - সমরেশ মজুমদার
মৃত্যু কি সহজ, তা কি নীরবে আসে, তবুও মানুষ চিরকাল জীবন নিয়ে গর্ব করে - সমরেশ মজুমদার।
নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়।
দুজনের মানসিক ব্যবধান যত বাড়বে তত ভান করবে—কিছুই হয়নি।
একটি একা মেয়ে ইচ্ছে করলেই বাজার যেতে পারে, ডাক্তার এর সঙ্গে দেখা করে ওষুধ আনতে পারে। কিন্তু এসব করণীয় কাজ কেউ আন্তরিকতার সাথে করে দিলে একধরনের আরাম হয়, মনের আরাম।