#Quote

চৈত্রে দিয়া মাটি বৈশাখে কর পরিপাটি। – ক্ষণা

Facebook
Twitter
More Quotes
কাল-বৈশাখী আসেনি হেথায়, আসিলে মোদের তরু-শিরে সিন্ধু-শকুন বসিত না আসি ভিড় করে আজ নদীতীরে। জানি না কবে সে আসিবে ঝড় ধূলায় লুটাবে শত্রুগড়, আজিও মোদের কাটেনি ক’ শীত, আসেনি ফাগুন বন ঘিরে। আজিও বলির কাঁসর ঘণ্টা বাজিয়া উঠেনি মন্দিরে। জাগেনি রুদ্র, জাগিয়াছে শুধু অন্ধকারের প্রমথ-দল, ললাট-অগ্নি নিবেছে শিবের ঝরিয়া জটার গঙ্গাজল। জাগেনি শিবানী- জাগিয়াছে শিবা, আঁধার সৃষ্টি- আসেনি ক’ দিবা, এরি মাঝে হায়, কাল-বৈশাখী স্বপ্ন দেখিলে কে তোরা বল। আসে যদি ঝড়, আসুক, কুলোর বাতাস কে দিবি অগ্রে চল।
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ! ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!- রবীন্দ্রনাথ ঠাকুর
পৃথিবীর হয় না কিছু — সমস্তের তবু শেষ হয় —কীট যে ব্যর্থতা জানে পৃথিবীর ধুলো মাটি ঘাসে তারও বড় ব্যর্থতার সাথে রোজ হয় পরিচয়! যা হয়েছে শেষ হয়; শেষ হয় কোনোদিন যা হবার নয়! - জীবনানন্দ দাশ
বাংলার মাটিতে যুদ্ধাপরাধীর বিচার হবেই।
বৃষ্টি এক অমূল্য আশির্বাদ; এ যেনো মেঘের মাটির বুকে নেমে আসা। সেখানেই আছে জীবন, কেননা বৃষ্টি ছাড়া কোনো জীবনের অস্তিত্ব থাকতো না। - জন আপ্রিকে
পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ-আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পহেলা বৈশাখ
চৈত্রে দিয়া মাটি বৈশাখে কর পরিপাটি।- ক্ষণা
বছর ঘুরে এলো আরেক প্রভাতী ফিরে এলো সুরের মঞ্জুরী পলাশ শিমুল গাছে লেগেছে আগুন এ বুঝি বৈশাখ এলেই শুনি মেলায় যাইরে, মেলায় যাইরে বাসন্তী রঙ শাড়ী পরে ললনারা হেটে যায়।
একটি বছর পর ফিরে আসে এই পহেলা বৈশাখ সকলকে জানাই পহেলা বৈশাখ এর শুভেচ্ছা।
কে কে যাবে বৈশাখী মেলায় জমবে মেলা পথে পথে সাজবে রঙিন সাজে মনের মাঝে তাকদুম তাকদুম বৈশাখী সুর বাজে। লাল সাদা শাড়িতে সাজব পহেলা বৈশাখে লাল সাদা ফুল মালা খোঁপায় নথ ঝুলাবো নাকে। হেলে দুলে গানের মাঝে হারাবো এ বেলায় নাগরদোলায় চড়ব আমি বৈশাখী বটমেলায়। পাতায় বাঁশি হাতে নিয়ে সুর ছন্দে বাজাবো হরেক রকম আনন্দে মন আঙ্গিনা সাজাবো। ফুলের মুকুট মাথায় নিবো ঠোঁটে লালের ছোঁয়া মন্ডা মিঠাই সন্দেশ মিষ্টি কিনব মুড়ির মোয়া। বৈশাখী মেলায় কে যাবে তোমরা এবার বলো? দলে দলে বন্ধু সবাই প্রাণের মেলায় চলো।