#Quote
বাঙালির যৌনজীবনে বিজ্ঞান নেই, কলাও নেই; রয়েছে পাশবিকতা। বাঙালির যৌবন অতিবাহিত হয় অবদমিত যৌন কামনা বাসনায়, যার ফল বিকৃতি। ধর্ষণ বাঙলায় প্রাত্যহিক ঘটনা, বাঙালিকে ধর্ষণকারী জাতিও বলা যায়। এর মূলে রয়েছে সুস্থ যৌনজীবনের অভাব। পশ্চিমে যে-বয়সে তরুণ-তরুণীরা ঘনিষ্ট হয়, সুখ আহরণ করে, সে-বয়সটা বাঙালির কাটে প্রচন্ড যন্ত্রণায়।- হুমায়ূন আজাদ
Facebook
Twitter
More Quotes
তোমার এক বন্ধুর সাথে অন্য কোনো বন্ধুকে পরিচয় বা বন্ধুত্ব করিয়ে দিলে মানে দুই বন্ধুকেই হারিয়ে ফেললে। একসময় দেখা যাবে তোমার ঐ দুই বন্ধু একে অপরের ঘনিষ্ট বন্ধু হয়ে গেছে আর তুমি দুজনেরই শত্রু হয়ে গেছ। -রেদোয়ান মাসুদ
ও যৌবন ঘুমেরই স্বপন সাধন বিনে নারীর সনে হারাইলাম মূলধন- হাসন রাজা
তোমার মধ্যে আছে এক অফুরন্ত শক্তি। এই শক্তি কে নেগেটিভ সাইডে নিয়ে যেও না। এই শক্তি কে জ্ঞান আহরনে, সমাজের কল্যাণময় কাজে লাগাও।-টিউলিপ
মধ্যবিত্ত পতিতাদের নিয়ে সমস্যা হচ্ছে তারা পতিতার সুখ ও সতীর পূণ্য দুটিই দাবি করে- হুমায়ূন আজাদ
তোমার শরীর ও মনে যে হরমোন জনিত ঢেউ জেগেছে, তার স্বাদ তুমি পরেও নিতে পারবে। কিন্তু এই সময় টা আর ফিরে আসবে না। এই সময়ে তো তুমি তোমার ভবিষ্যতের পিলার তৈরি করবে। তাই এই সময় টাকে নষ্ট করো না।-টিউলিপ
যৌন উত্তেজনা বেড়েছে তোমার, সে তোমার সমস্যা, আমার নয়। তোমার সেটি বাড়ে বলে আমার নাক চোখ মুখ সব বন্ধ করে দেবে, এ হতে পারে না। আমি তোমার ব্যক্তিগত সম্পত্তি নই যে তুমি আমাকে আদেশ দেবে আমি কী পরবো, কীভাবে পরবো, কোথায় যাবো, কতদূর যাবো। তোমার সমস্যার সমাধান তুমি করো। আমাকে তার দায় নিতে হবে কেন! যৌন উত্তেজনা আমারও আছে, সে কারণে তোমার নাক চোখ মুখ ঢেকে রাখার দাবি আমি করিনি।- তসলিমা নাসরিন
হিন্দুবিধানে পুরুষ দ্বারা দূষিত না হওয়া পর্যন্ত নারী পরিশুদ্ধ হয় না!- হুমায়ূন আজাদ
মার্ক্সবাদের কথা শুনলে এখন মোল্লারাও ক্ষেপে না, সমাজতন্ত্রের কথা তারা সন্তোষের সাথেই শোনে; কিন্তুশরীরের কথা শুনলে লম্পটরাও ধর্মযুদ্ধে নামে- হুমায়ূন আজাদ
দুটো মন দুরকম কথা বলবে। একটা মন বলবে- “শারীরিক প্রেম ও ঠিক আছে, করলে অসুবিধে কি? ছেলেটি নিশ্চয়ই ভালো, বেচারা আমাকে ছাড়া থাকতে পারছে না। আমার তার সাথে একান্তে সাক্ষাৎ করা উচিৎ।“ এই মনের কথা একদম শুনবে না। এই মন তোমাকে বিপথে নিয়ে যাচ্ছে।-টিউলিপ
কোন ছেলে যদি তোমার সাথে একান্তে মিট করতে চাই এই বয়সে মানে ১৬-২০ বয়সে, আর শারীরিক বন্ধনে লিপ্ত হতে চায়, তাহলে জেনে রাখো –নিঃসন্দেহে সেই ছেলেটি ভালো না।-টিউলিপ