#Quote
More Quotes
যে পুরুষের টাকা নেই তার কোন ভালোবাসার মানুষ নেই, আর যার টাকা আছে তার ভালোবাসার মানুষের অভাব নেই।
টাকা পয়সা নিয়ে উক্তি
টাকা পয়সা নিয়ে ক্যাপশন
টাকা পয়সা নিয়ে স্ট্যাটাস
পুরুষ
টাকা
ভালোবাসা
মানুষ
অভাব
বাঙালির যৌনজীবনে বিজ্ঞান নেই, কলাও নেই; রয়েছে পাশবিকতা। বাঙালির যৌবন অতিবাহিত হয় অবদমিত যৌন কামনা বাসনায়, যার ফল বিকৃতি। ধর্ষণ বাঙলায় প্রাত্যহিক ঘটনা, বাঙালিকে ধর্ষণকারী জাতিও বলা যায়। এর মূলে রয়েছে সুস্থ যৌনজীবনের অভাব। পশ্চিমে যে-বয়সে তরুণ-তরুণীরা ঘনিষ্ট হয়, সুখ আহরণ করে, সে-বয়সটা বাঙালির কাটে প্রচন্ড যন্ত্রণায়।- হুমায়ূন আজাদ
পুরুষ এবং মহিলার মধ্যে কিছু পার্থক্য আছে। একজন পুরুষের রাগ করার যতটা অধিকার, একজন মেয়ের কিন্তু ততটা অধিকার নেই। ― হুমায়ূন আহমেদ
তোমরা পুরুষ মানুষ দুঃখের সঙ্গে লড়াই কর, মেয়েরা যুগে যুগে দুঃখ কেবল সহ্যই করে। চোখের জল আর ধৈর্য্য ছাড়া আর কিছু সম্বল নেই তাদের। - রবীন্দ্রনাথ ঠাকুর
একজন পুরুষের দায়িত্ব হল অন্যের জন্য সংগ্রাম করা এবং সমাজে পরিবর্তন আনা।
পুরুষরা যেমন গরম লাগলে খালি গায়ে ঘুরে বেড়ায় নারীরাও তেমনি খালিগায়ে ঘুরে বেড়াবে, তাদের স্তন সবাই দেখবে। - তসলিমা নাসরিন
ক্ষুধা ও সৌন্দর্যবোধের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যে-সব দেশে অধিকাংশ মানুষ অনাহারী, সেখানে মাংসল হওয়া রূপসীর লক্ষণ; যে-সব দেশে প্রচুর খাদ্য আছে, সেখানে মেদহীন হওয়া রূপসীর লক্ষণ। এজন্যেই হিন্দি আর বাঙলা ফিল্মের নায়িকাদের দেহ থেকে মাংস চর্বি উপচে পড়ে। ক্ষুধার্ত দর্শকেরা সিনামা দেখে না, মাংস ও চর্বি দেখে ক্ষুধা নিবৃত্ত করে- হুমায়ূন আজাদ
পর্দা নারীর সৌন্দর্য কে ঢেকে রাখে না, বরঞ্চ পর্দা পরপুরুষের হাত থেকে তার সৌন্দর্য কে রক্ষা করে। – সংগৃহীত
পুরুষ মানুষ বেদনা সহ্য করে অবাঞ্ছিত শাস্তি হিসাবে, আর স্ত্রীলোক বেদনাকে গ্রহণ করে স্বাভাবিক উত্তরাধিকার হিসাবে।
পুরুষ নারীদের বিয়ে করে এই আশায় যে তারা কখনো বদলাবে না। নারী পুরুষকে এই আশায় বিয়ে করে যে তারা বদলাবে। স্বভাবতই তারা দুজনেই হতাশ হয়। - আলবার্ট আইনস্টাইন