#Quote

আমার সংজ্ঞায় চরিত্রহীনতার সঙ্গে যৌনতার কোনও সম্পর্ক নেই, সম্পর্ক আছে শঠতা, নীচতা, অসততা, মিথ্যে, প্রতারণা, ছলনা, চাতুরির সঙ্গে।- তসলিমা নাসরিন

Facebook
Twitter
More Quotes
মার্ক্সবাদের কথা শুনলে এখন মোল্লারাও ক্ষেপে না, সমাজতন্ত্রের কথা তারা সন্তোষের সাথেই শোনে; কিন্তুশরীরের কথা শুনলে লম্পটরাও ধর্মযুদ্ধে নামে- হুমায়ূন আজাদ
পিঠকে সবসময় শক্ত রাখতে হবে, কারণ প্রশংসা এবং ছলনা দুটোই আসে পিছন থেকে।
মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের অপরটি ছলনার। - পিথাগোরাস
ছলনা করো না কর্মীদের সাথে কারণ কর্মিতাই তোমার প্রাণ হিসেবে আত্মার খাওয়ার হিসেবে কাজ করছে। ——যুগ শ্রেষ্ঠ বাণী।
ছলনা ও ভালোবাসার কবলে পড়ে অনেক যুবক দিশেহারা হয়ে গেছে। জীবনের প্রথম প্রেম যতটা কষ্ট দেয় ততটা সারা জীবনেও কষ্ট পাওয়া যায় না।
ভালো থাকতে দিলো না আমায় মিথ্যের ছলনা অপেক্ষাপ্রহর বিদায় দিল অশ্রু বিন্দু মোহনা ভালোবাসা ছুটি চাইলো তোমায় ঘেন্না করে মন্দির মন বন্ধ দুয়ার অস্তগামী পরে।
সুখ গেছে, আছে সুখের ছলনা হৃদয়ে তোর। প্রেম গেছে, শুধু আছে প্রাণপণ মিছে আদর।
ক্ষুধা ও সৌন্দর্যবোধের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যে-সব দেশে অধিকাংশ মানুষ অনাহারী, সেখানে মাংসল হওয়া রূপসীর লক্ষণ; যে-সব দেশে প্রচুর খাদ্য আছে, সেখানে মেদহীন হওয়া রূপসীর লক্ষণ। এজন্যেই হিন্দি আর বাঙলা ফিল্মের নায়িকাদের দেহ থেকে মাংস চর্বি উপচে পড়ে। ক্ষুধার্ত দর্শকেরা সিনামা দেখে না, মাংস ও চর্বি দেখে ক্ষুধা নিবৃত্ত করে- হুমায়ূন আজাদ
সমস্তটা দিয়ে যাকে ভালবেসেছিলাম আজ সেই মিথ্যা ভালোবাসার ছলনায় আমার সাথে অভিনয় করল।
বাঙালির যৌনজীবনে বিজ্ঞান নেই, কলাও নেই; রয়েছে পাশবিকতা। বাঙালির যৌবন অতিবাহিত হয় অবদমিত যৌন কামনা বাসনায়, যার ফল বিকৃতি। ধর্ষণ বাঙলায় প্রাত্যহিক ঘটনা, বাঙালিকে ধর্ষণকারী জাতিও বলা যায়। এর মূলে রয়েছে সুস্থ যৌনজীবনের অভাব। পশ্চিমে যে-বয়সে তরুণ-তরুণীরা ঘনিষ্ট হয়, সুখ আহরণ করে, সে-বয়সটা বাঙালির কাটে প্রচন্ড যন্ত্রণায়।- হুমায়ূন আজাদ