#Quote
More Quotes by Zunayed Evan
বৃহৎ আনন্দ থেকে সংক্ষিপ্ত সুখ উত্তম। কেননা উভয়ই তার সমপরিমাণ দুঃখ ফিরিয়ে দেবে।
লোভ , হিংসা , অহংকার ! এই ৩ জিনিসে পতন অনিবার্য !
কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো-না। তাহলে একদিন দেখবে, নিজেকে-বিশ্বাস করানোর মত এই পৃথিবীতে কাউকে পাশে খুঁজে পাবে না!
ভেঙ্গে পড়া মানে গড়ে উঠার প্রথম ধাপ।
উনিশে বাড়ি ফেরার সময় রোজ এক গুচ্ছ রজনীগন্ধা নিয়ে আসা মানুষটাই পঞ্চাশের পর বাড়ি ফিরবে রোজ ওষুধপত্র নিয়ে। উনিশের প্রেম পত্রটাই যেন একটা সময় এসে থামবে প্রেসক্রিপশনে ! উনিশে মাথায় হাত বুলিয়ে চুলের প্রশংশা করা মানুষটা ষাটে এসে হাত বুলিয়ে প্রেশারের খোঁজ নিবে। কি সাংঘাতিক, তাই না?!!
যখন কিছু করতে শুরু করবে, তখন দুনিয়া তোমাকে পাগল বলবে। আর যখন সফল হবে তখন দুনিয়া তোমার জন্য পাগল হবে।
রেল লাইনের ভ্যাপসা গরমে এসেছিল সে ভিক্ষা চাইতে প্রাণ করেছিলে কী তাহার সুনশান নীরব নিভৃত আত্মার মাগফেরাত ?
স্বার্থপর মানুষের সব চাইতে বড় শাস্তি হলো , এরা নিজের স্বার্থের বাইরে যেতে পারে না।
আমার ইচ্ছেরা-অনিচ্ছেরা আমার মত হয়নি!আমাকে বানানোর আগে কথা হয়নি,আমার খোদার সাথে!কথা হলে বলা যেতো,আমি বকুল ভালোবাসি!
ভয় আমাদেরকে দ্বিতীয়বার অনুমান করায়। যা সন্দেহ করে আমাদের ক্ষমতাকে!