#Quote
More Quotes by Probar Ripon
কবিতাটা শোনার সময় মনে করতে পারছিলাম না এটা আমার লেখা, পরে নৈঃশব্দের মৃত্যু নাম দেখে মনে পড়লো ১৮ - ১৯ বছর আগে লেখা কবিতা বলে কথা
মুকুট পড়ে যাওয়ার ভয়েই কি, রাজা কখনো জনতার কাছে মাথা নিচু করে না।
অন্যরা তোমাকে নিয়ে কি ভাবে, সেটা ভাবা তোমার প্রথম মৃত্যু
বর্তমান পৃথিবীতে বন্ধুত্ব যে কোনো অর্থ প্রকাশ করে না, ফেসবুক বন্ধুত্ব প্রচলনের পর থেকে তা স্পষ্ট বোঝা যায়
শরীরে বসা মশাকে মেরে নিজের রক্ত দেখতে দেখতে ভাবছি, যুদ্ধে এভাবেই প্রতিপক্ষকে মেরে সৈনিক নিজের রক্ত দ্যাখে
কীটনাশকের কারণে কৃষকের ক্যান্সার হয়, আর কৃষকের ছেলে স্বপ্ন দেখে কীটনাশক কোম্পানীতে চাকুরীর; প্রগতি জিনিসটা ঠিক এমনই
পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম পথ - নিজের কাছে ফেরার পথ
আর-একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে ।
আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে অধিকাংশ মানুষই স্বার্থপর, তবু নিজের জীবনের চেয়ে অন্যের পার্সোনাল জীবন নিয়ে অধিকাংশের বেশী আগ্রহ
মানুষ সবার আগে তা-ই হারায়, যা সে সবচেয়ে বেশী আগলে রাখতে চায় ! - প্রবর রিপন