Redwan Masud

Redwan Masud

Bangladeshi writer
Date of Birth : 06 January, 1988 (Age 38)
Place of Birth : Shariatpur, Bangladesh
Profession : Writer
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook

Biography

রেদোয়ান মাসুদ (Redwan Masud) বাংলাদেশের একজন জনপ্রিয় কবি, ঔপন্যাসিক ও ছড়াকার। তার লেখায় প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট, বিরহ, দেশপ্রেম, শিশুতোষ, মানবপ্রেম, আবেগ ও অনুভূতি জড়ানো।  কবিতা দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করলেও একজন ঔপন্যাসিক হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত।

রেদোয়ান মাসুদের জন্ম ৬ই জানুয়ারী শরীয়তপুরে। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ তথ্য ভান্ডার “বাংলাকোষ” এর প্রতিষ্ঠাতা ও সি ই ও, হেলথ এইড হাসপাতাল লিঃ এর পরিচালক ও জনপ্রিয় নিউজ পোর্টাল মোড়ল নিউজ এর প্রকাশক।

তিনি বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন।  ২০১৪ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘মায়ের ভাষা’। ২০১৮ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘অপেক্ষা-১’। ২০২২ সালে প্রকাশিত হয় তার প্রথম ম্যাক্সিম ‘জোছনায় পোড়া চোখ’।

তিনি কবিতা লেখার পাশাপাশি ইতিহাস চর্চাও করে যাচ্ছেন। ইতিহাসের উপর কয়েকটি বই প্রকাশের জন্য তিনি ইতোমধ্যে কাজ শুরু করছেন। 

ভ্রমণ করা, মাছ ধরা, বাগান করা ইত্যাদি তার অন্যতম শখ। তিনি ইতিপূর্বে দেশের আনাচে-কাচারের বেশির ভাগ স্থানই ঘুরে দেখেছেন। তাই তার কবিতার মধ্যে দেশের সৌন্দর্য ও দেশ প্রেম একটি উল্লেখযোগ্য বিষয়।

রেদোয়ান মাসুদ দুঃখ-দুর্দশাগ্রস্থ মানুষকে খুব বেশি ভালবাসেন। শত ঝামেলার মাঝেও তিনি তাদের পাশে দাঁড়াতে কার্পণ্য বোধ করেন না। তিনি তার কবিতার মধ্যে গরীব, দুঃখি, চাষা ও মাঝি মাল্লাদের করুণ চিত্রও ফুটিয়ে তুলেছেন যেন আপন তুলিতে।
তিনি ততোটা জাঁকজমকপূর্ণ জীবনযাপনে আগ্রহী নন। তাই আধুনিকতার এই যুগে একেবারে সাধারণ জীবনযাপন করছেন।

প্রকাশিত বইয়ের সংখ্যা: ১২ টি (২০২৩ সাল পর্যন্ত)

কবিতাঃ

  • মায়ের ভাষা (২০১৪)
  • মনে পড়ে তোমাকে (২০১৫)
  • অনেক কথা ছিল বলার (২০১৭)
  • তবুও মনে রেখো (২০১৯)
  • মন বলে তুমি ফিরবে (২০২০)

উপন্যাসঃ

  • অপেক্ষা-১ (২০১৮)
  • অপেক্ষা-২ (২০১৯)
  • অপেক্ষা-৩ (২০২০)
  • ভাঙন (২০২১)  
  • তুষানল (২০২২)
  • ভালোবাসি (২০২৩) 

ম্যাক্সিমঃ

  • জোছনায় পোড়া চোখ (২০২২)

Quotes

Total 58 Quotes
যার জীবনই বিষাদের তার বিলাসিতা করতে নেই। কারণ বিলাসিতা থেকে আবার নতুন বিষের জন্ম হয়।
কষ্ট মানুষের কাজের গতি বাড়ায় আর হতাশা গতি একবারে শ্লথ করে দেয়
নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই
জীবন চলার পথে বাঁধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই, যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে
সুখে থাকতে সবাই চায়, কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।
পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়
টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়।
পৃথিবীর সবচেয়ে বড় বড় অপরাধগুলো সংঘটিত হয় কলম দিয়ে অথচ মানুষ গালি দেয় অস্ত্রকে।
বন্ধুর সাথে ভালোবাসার সম্পর্কে জড়ানো ঠিক নয়। বন্ধুত্ব সম্পর্কটা চিরদিনের জন্য যা কোনো কারণে ভেঙ্গে গেলেও আবার কোনদিন না কোনদিন জোড়া লাগে কিন্তু ভালোবাসার মানুষটির সাথে সম্পর্ক ভেঙ্গে গেলে ভালোবাসার পাশাপাশি বন্ধুত্বের সম্পর্কটাও হারিয়ে যায়।
যোগ্য পাত্র মানেই ভালো পাত্র না, সকল ভালো পাত্রই যোগ্য পাত্র।