photo

Mujibur Rahman (Rajshahi politician)

Politician
Date of Birth : 01 January, 1955 (Age 71)
Place of Birth : Tanore Upazila, Rajshahi District, East Bengal now Bangladesh
Profession : Politician
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
অধ্যাপক মুজিবুর রহমান (Mujibur Rahman) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর ও শিক্ষা বিষয়ক সম্পাদক। বাংলাদেশী রাজনীতিবীদ, শিক্ষাবীদ, গবেষক ও লেখক।

যিনি ১৯৮৬ সালের নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

জন্ম

অধ্যাপক মুজিবুর রহমান ১৯৫৫ সালে রাজশাহী জেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এলাকার একজন বিশিষ্ট সমাজ সেবক এবং মাতা হামিদা খাতুন একজন ইকামাতে দ্বীনের কর্মী ছিলেন। গোদাগাড়ী উপজেলার মহিশাল বাড়ীর সাগরপাড়া গ্রামের তিনি স্থায়ী বাসিন্দা।

রাজনৈতিক ও কর্মজীবন

অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতির দ্বায়িত্বও পালন করেছেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.