Mujibur Rahman Chowdhury (Hajji Mujib)
Member of the Bangladesh Parliament
| Date of Birth | : | 01 January, 1968 (Age 58) |
| Place of Birth | : | Moulvibazar, Bangladesh |
| Profession | : | Politician, Businessman |
| Nationality | : | Bangladeshi |
মো. মুজিবুর রহমান চৌধুরী (Mujibur Rahman Chowdhury): তিনি হাজী মুজিব নামে পরিচিত। বাংলাদেশের একজন রাজনীতিবিদ, শিল্পপতি ও দানশীল। তিনি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য। এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য।
প্রাথমিক জীবন
তিনি ১৯৬৮ সালের ১ লা জানুয়ারী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভার খুশালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল গফুর চৌধুরী। তিনি কমলগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং কমলগঞ্জ গণমহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। অত:পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম পাস করেন।
রাজনৈতিক জীবন
মুজিবুর রহমান চৌধুরী ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে রাজনীতিতে অভিষেক করেন। উক্ত নির্বাচনে স্বতন্ত্রভাবে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে আলীগের হ্যাভিয়েট প্রার্থী সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ এর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে ৭৬০০০ ভোট পেয়ে দ্বিতীয় হন। পরবর্তীতে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এই নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি ২০০৮ সাল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত আলীগের ১৭ বছরের শাসনামলে ১২০ টি রাজনৈতিক মামলা নিয়ে বিভিন্ন মেয়াদে প্রায় চার বছর কারাভোগ করেন।
ব্যবসা
তিনি একজন ব্যবসায়ী। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছেন। সেই সুবাদে একজন প্রতিষ্ঠিত শিল্পপতি হিসেবে সমধিক পরিচিত।
দানশীল
তিনি কমলগঞ্জ-শ্রীমঙ্গলে ব্যক্তিগত অর্থায়নে অভূতপূর্ব উন্নয়ন করেন। উল্লেখযোগ্য:
১. আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ, কমলগঞ্জ প্রতিষ্ঠা করেন।
২.হাজী মুজিব উচ্চ বিদ্যালয়, মুন্সিবাজার, কমলগঞ্জ প্রতিষ্ঠা করেন।
৩. হাসপাতাল সাব-সেন্টার,খুশালপুর, কমলগঞ্জ প্রতিষ্ঠা করেন।
৪. শামীম আহমদ চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, কমলগঞ্জ প্রতিষ্ঠা করেন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.