Mohammad Kamal Hossain
Member of the Bangladesh Parliament
| Date of Birth | : | 05 June, 1976 (Age 49) |
| Place of Birth | : | Chandpur, Dhaka, Bangladesh |
| Profession | : | Politician |
| Nationality | : | Bangladeshi |
| Social Profiles | : |
Facebook
|
মোহাম্মদ কামাল হোসেন (Mohammed Kamal Hossain) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ ঢাকা-৫ আসনের একজন নির্বাচিত সংসদ সদস্য।
পরিবার ও শিক্ষাজীবন
১৯৭৬ সালে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চাঁদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া মোহাম্মদ কামাল হোসেনের পিতা মরহুম মাওলানা আবুল খায়ের ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন, শিক্ষক, ইমাম ও সমাজ সেবক এবং মাতা ১১ সন্তানের রত্নগর্ভা গৃহিণী। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাজীবন থেকেই তিনি মেধার স্বাক্ষর রাখেন যার ধারাবাহিকতায় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্স এবং বিআইইউ থেকে এমবিএ সম্পন্ন করেন। ছাত্রজীবনেই তিনি শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে পরিচিতি লাভ করেন। পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং ৩ সন্তানের জনক।
শিক্ষাজীবন
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাজীবন থেকেই তিনি মেধার স্বাক্ষর রাখেন যার ধারাবাহিকতায় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্স এবং বিআইইউ থেকে এমবিএ সম্পন্ন করেন। ছাত্রজীবনেই তিনি শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে পরিচিতি লাভ করেন।
রাজনৈতিক জীবন
মোহাম্মদ কামাল হোসেনের সাংগঠনিক ও রাজনৈতিক জীবনের সূচনা হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদানের মাধ্যমে। ছাত্রশিবিরে তিনি খিলগাঁও থানা সভাপতি, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে রাজনীতি ও মানবকল্যানে আরো বেশি যুক্ত হওয়ার জন্য তিনি চাকরি ছেড়ে সমাজসেবা ও ব্যবসায় আত্মনিয়োগ করেন। ২০০৭ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের পর মতিঝিল থানা আমীর (২০১২-২০১৮) হিসেবে এবং বর্তমানে কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সহকারী সেক্রেটারি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
সংগ্রামী রাজনৈতিক জীবন
মোহাম্মদ কামাল হোসেন ১৯৯৫ সাল থেকে ঢাকার রাজপথে সক্রিয় থেকে বহুবার পুলিশি হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে রাজপথে বলিষ্ঠ ভূমিকার কারণে ২০১১-২০২৪ সাল পর্যন্ত ৯ বার গ্রেপ্তার,গুম, রিমান্ড ও অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন এবং অর্ধশতাধিক মামলায় তাকে মোট ৮৫৩ দিন কারাবরণ করতে হয়েছে। একইসঙ্গে তার পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানও বারবার হামলা, মামলা ও লুটপাটের শিকার হয়েছে।
Quotes
Total 0 Quotes
Quotes not found.