Khondoker Abu Ashfaque
Member of the Bangladesh Parliament
| Date of Birth | : | 08 August, 1966 (Age 59) |
| Place of Birth | : | Nawabganj, Dhaka, Bangladesh |
| Profession | : | Politician |
| Nationality | : | Bangladeshi |
| Social Profiles | : |
Facebook
|
খোন্দকার আবু আশফাক (Khandaker Abu Ashfaq) একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য। ঢাকা জেলা বিএনপির সভাপতি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য। দুইবার নির্বাচিত নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান।
প্রারম্ভিক জীবন
খোন্দকার আবু আশফাক ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা গ্রামে ১৯৬৬ সালের ৮ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ৭ ভাই ও ১ বোনের একটি পরিবারে ষষ্ঠ সন্তান। তার পিতার নাম আব্দুল আলিম খন্দকার। তার স্ত্রীর নাম ইসমত সাকীয়া। তিনি ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক।
শিক্ষাজীবন
খোন্দকার আবু আশফাক তিনি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং দোহার–নবাবগঞ্জ কলেজ থেকে এইচএসসি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে University of Dhaka-এর পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
শৈশব থেকেই তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
রাজনৈতিক জীবন
যুবদল ও জেলা নেতৃত্ব
ছাত্রজীবন শেষে তিনি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক এবং ঢাকা জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
উপজেলা চেয়ারম্যান
- ২০০৯ সালে নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।
- ২০১৪ সালে পুনরায় নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
দলীয় নেতৃত্ব
- ২০১৬ সালে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
- ২০২০ সালে ঢাকা জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন শেষে তিনি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক এবং ঢাকা জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
আন্দোলন ও গ্রেপ্তার
বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচিতে অংশগ্রহণের কারণে তিনি একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণ করেন এবং একাধিক মামলার আসামি হন।
সংসদ সদস্য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
ব্যক্তিগত জীবন
তিনি সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির পক্ষে অবস্থান গ্রহণ করেন এবং দোহার–নবাবগঞ্জ এলাকায় বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।
Quotes
Total 0 Quotes
Quotes not found.