Jamie Lever

Jamie Lever

Indian actress and comedian
Date of Birth : 19 October, 1987 (Age 39)
Place of Birth : Mumbai, India
Profession : Singer, Comedian
Nationality : Indian
Social Profiles :
Facebook
Twitter
Instagram

Biography

জেমি জানুমালা (Jamie Lever) হলেন একজন ভারতীয় স্ট্যান্ড আপ কমেডিয়ান। তিনি ভারতীয় কৌতুকাভিনেতা জনি লিভারের মেয়ে।

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

জেমি লিভার ১৯৮৭ সালের অক্টোবর মাসের ১৯ তারিখে ভারতের মহারাষ্ট্র প্রদেশের রাজধানী মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জেমি লিভার (আসল নাম: জন প্রকাশ রাও জানুমালা) এবং মায়ের নাম সুজাতা জানুমালা। তিনি জনি - সুজাতা দম্পতির প্রথম সন্তান। জেমি লিভারের জেসে নামের এক ছোট ভাই আছে।

তিনি যমুনাবাই নার্সি বিদ্যালয় ও জয় হিন্দ কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং কমিউনিকেশনসের উপরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

কর্মজীবন

জেমি লিভার ২০১২ সালে লন্ডনভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ভিশনগেইনে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি দ্য কমেডি স্টোর, মুম্বাই -এ ২০১২ সাল থেকে কৌতুকাভিনয় পরিবেশন করে আসছেন। তিনি ২০১৩ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের কমেডি সার্কাস কে মহাবলি অনুষ্ঠানে কৌতুকাভিনয় প্রদর্শন করেন। এছাড়াও, তিনি বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত কিস কিসকো পেয়ার কারুঁ চলচ্চিত্রে 'চম্পা' চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। তার অভিনীত চলচ্চিত্র হাউসফুল ৪ ২০১৯ সালের ২৫ অক্টোবর মুক্তি পায়।

Quotes

Total 0 Quotes
Quotes not found.